এক চিলতে হাসি! পর্যটকদের শুভেচ্ছা জানাতে দীপিকা পাড়ুকোনের ঈশ্বরপ্রদত্ত হাসিকে বাঁধিয়ে রাখা হলো এথেন্সের বিমান বন্দরে

এবারে এথেন্সের বিমানবন্দরে পা রাখলেই দেখা মিলবে দীপিকা পাড়ুকোনের। যাঁর হাসিতে কুপোকাত ভারতীয় ভক্তকুল এবার তাঁর‌ই মনমুগ্ধকর হাসি মন মাতাবে এথেন্সবাসীর।
দেশীয় সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে ছড়িয়ে পড়ল তার হাসির খ্যাতি। 
তবে এই প্রথম নয় বিশ্ব দরবারে ভারতকে বহুবার তুলে ধরেছেন তিনি। তবে এবারের খবর কিছুটা আলাদা। এবার তার থেকে প্রত্যাশা নেই কারর, এই খবর নেহাতই মন ভালো করার। 
সম্প্রতি, জানা গিয়েছে, বলিউডের এক নম্বর অভিনেত্রী দীপিকা পাডুকোনের মোহময়ী হাসি এথেন্স আন্তর্জাতিক বিমানবন্দরে একটি প্রদর্শনীতে রাখা হয়েছে ৷ ‘দ্য ওয়ার্ল্ড অফ দি ওয়ার্ল্ড অফ অথেনটিক স্মাইলস’-এ একটি আবেক্ষমূর্তিতে প্রদর্শিত হয়েছে তাঁর মিষ্টি হাসিটি । এথেন্স বিমানবন্দরে গোটা বিশ্বের পর্টকদের শুভেচ্ছা জানাচ্ছে সেই ঈশ্বরপ্রদত্ত, মনভোলানো হাসি ।
প্রসঙ্গত উল্লেখ যোগ্য,  ‘খাঁটি হাসি’ এর প্রদর্শনীর অংশ হিসাবে এথেন্স বিমানবন্দরে রনবীর ঘরনীর একটি আবক্ষ মূর্তি রাখা হয়েছে। কালো পাথরের এই আবেক্ষ মূর্তির নীচে লেখা রয়েছে, ‘এটি ভারতীয় বলিউড অভিনেত্রীর হাসি’ । গ্রে মার্বেলে তৈরি ওই মূর্তিটি একটি বড় চোকার নেকলেস পরে রয়েছে । সেই নারীর চুলে একটি টাইট খোঁপা বাঁধা। 
তাঁর ভক্তকুলের অবশ্যই মনে আছে, প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের একটি লুকে এই আবক্ষ মূর্তির সাজেই ধরা দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন ৷ শুধু তাই নয়, মূর্তিটির মৃদু হাসির সঙ্গে হুবহু মিলে যায় দীপিকার হাসি ৷ এই আবক্ষমূর্তির এই ছবি দীপিকার ফ্যানপেজ থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে ।

RELATED Articles