করোনা মহামারীর জেরে বন্ধ স্কুল-কলেজ। একমাত্র ভরসা অনলাইন ক্লাস। আর এবার সেই অনলাইন ক্লাস করতে গিয়েই মেয়ের হাতে উঠে এলো বাবার অবৈধ সম্পর্কের ভিডিও। এরপর মেয়ে সেই ভিডিও মাকে দেখায়। মেয়েটির মা তার স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ ও মহিলা সংগঠনগুলির সঙ্গে যোগাযোগ করেছেন ইতিমধ্যেই। তবে সংগঠনগুলি দুজনের মধ্যে মিটমাটের চেষ্টাই করছে।
ঘটনাটি কর্নাটকের মান্ড্য জেলার নাগামঙ্গলের। ঘটনাটি জানাজানি হয় অক্টোবর মাসে।
১৮ বছরের বিবাহিত সম্পর্ক ওই দম্পতির। ১৫ ও ১৭ বছরের দুই সন্তানও রয়েছে তাদের।
উল্লেখ্য, এই দম্পতির বড় মেয়ে ক্লাস টুয়েলভে পড়ে। অনলাইন ক্লাস এর জন্য বাবার থেকে ফোন নিয়েছিল সে। ক্লাস শেষ হয়ে যাওয়ার পর ফোনটিক ঘাঁটতে গিয়ে হঠাৎই মেয়ের চোখে পড়ে নিকটাত্মীয়ের সঙ্গে তার বাবার একটি অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও। তৎক্ষণাৎ বিষয়টি মাকে জানায় সে। আর সেই ভিডিও দেখার পর থেকেই স্বামীর সঙ্গে থাকতে চাইছেন না মহিলা। তবে সম্পর্কটি থেকে বেরোতে নাছোড় কিশোরীর বাবা। আর এতেই মহাসমস্যায় পড়েছে পুলিশ।
ভারতবর্ষে এখন কোনও সম্পর্কই অবৈধ নয়। ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যাভীচারের মামলা করা যাবে না।
পুলিশের তরফে জানানো হয়েছে তথ্য আইন ২০০০- এর বিধান অনুযায়ী ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যেতে পারে। তবে সেই ক্ষেত্রে ও তদন্ত করে দেখতে হবে ওই ভিডিও রেকর্ডিং টির পিছনে ভিডিওতে দেখা যাওয়া মহিলার সম্মতি ছিল না ছিল না। ওই মহিলা ব্যতীত অন্য কাউকে ফরওয়ার্ড করা হয়েছে কিনা ওই ভিডিও। এই বিষয়গুলি তদন্ত সাপেক্ষ। তারপরেই তথ্য আইনে মামলা করা যেতে পারে।





