টলিপাড়ায় দারুণ সুখবর! বাবা-মায়ের মুখের দিকে তাকিয়ে অবশেষে বিয়ে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন দেব! দাদাগিরির মঞ্চেই বানিয়ে দিলেন, কবে বসছেন বিয়ের পিঁড়িতে? উচ্ছসিত অনুরাগীরা!

বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ দেবের বিয়ে নিয়ে চর্চা নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা চলছে। তবুও কবে বিয়ে করবেন, সেই প্রশ্ন বারবারই উঠেছে ভক্তদের মনে। সম্প্রতি সেই প্রশ্নেরই সরাসরি উত্তর দিলেন অভিনেতা নিজেই।

ক্যারিয়ারের দিক থেকে দেব এখন সফলতার শিখরে। বড়পর্দার পাশাপাশি টেলিভিশনেও তাঁর উপস্থিতি নিয়মিত দেখা যাচ্ছে। দাদাগিরি অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে তিনি এখন প্রতি সপ্তাহান্তে দর্শকদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন। ফলে স্বাভাবিকভাবেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহল বেড়েই চলেছে।

ক্যারিয়ারের শুরুর দিকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেবের সম্পর্ক নিয়ে অনেক আলোচনা হয়েছে। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর দুইজনের পথ আলাদা হয়ে যায়। বর্তমানে শুভশ্রী নিজের সংসার নিয়ে ব্যস্ত এবং সুখেই আছেন। অন্যদিকে দেব ও রুক্মিণীর সম্পর্ক নিয়ে এখন আর কোনও গোপনীয়তা নেই।

আরও পড়ুন: “এলজিবিটিকিউ সম্প্রদায় সমাজকে কী দিতে পেরেছে? উল্টে এদের জন্য স্বাভাবিক বিয়ে ও সম্পর্ক ভেঙে যাচ্ছে…” সমকামী ও রূপান্তরকামীরাই যত ‘নষ্টের গোড়া’? বিতর্কিত মন্তব্য ঘিরে তুমুল কটা’ক্ষের শি’কার, গায়িকা অনুরাধা পড়োয়াল!

দেব ও রুক্মিণী প্রায়ই একসঙ্গে সময় কাটান, ঘুরতে যান এবং দুই পরিবারের মধ্যেও সুসম্পর্ক রয়েছে। একাধিক ছবিতে তাঁরা একসঙ্গে কাজও করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলেও বিয়ে নিয়ে এতদিন কোনও নির্দিষ্ট সিদ্ধান্ত জানাননি তাঁরা, যা নিয়ে ভক্তদের আগ্রহ ছিলই।

সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রী দেবকে বিয়ে নিয়ে সরাসরি প্রশ্ন করেন। তার উত্তরে দেব জানান, তিনি চেষ্টা করবেন আগামী বছরের মধ্যেই বিয়ে করার। এমনকি তিনি মজার ছলে বলেন, পরের দাদাগিরি সিজনে তাঁর স্ত্রী দর্শকাসনে বসে অনুষ্ঠান দেখবেন। এই মন্তব্যের পর থেকেই ভক্তদের মধ্যে নতুন করে আশা জেগেছে।

আরও অন্যান্য খবর