বিপজ্জনক কাটের ডেনিম শর্টস পরা রুক্মিণী মৈত্রকে কিনা নিজের ইশারায় নাচাচ্ছেন দেব! সঙ্গে এল সুখবর

টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দেব এবং রুক্মিণী। তাদের সম্পর্কের কথা সকলের জানা। সোশ্যাল মিডিয়ায় এই জুটির ছবি সকলেই উপভোগ করেন। এই মুহূর্তে রুক্মিণী একাধিক সিনেমায় অভিনয় করে যথেষ্ট জনপ্রিয় মুখ। পাশাপাশি সুপারস্টার দেব তো আছেনই।

গতবছর থেকেই দেব রুক্মিণী অভিনীত কিশমিশ সিনেমার কথা শোনা যাচ্ছিল। গত বছর পূজোয় আসার কথাও ছিল এই সিনেমার। কিন্তু অতিমারি পরিস্থিতির কারণে কোনো ঝুঁকি নিতে চায়নি এই জুটি। তাই এই বছরের শীতকালে দর্শকরা কিশমিশের স্বাদ পেতেই পারেন সে কথা একপ্রকার নিশ্চিত।

সদ্য শেষ হলো এই সিনেমার শুটিং। কিছুদিন আগেই এই সিনেমার বিশেষ ভূমিকায় শুটিং করতে দেখা গেছে যিশু সেনগুপ্ত কেও। পাশাপাশি একাধিক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী এই সিনেমায় অভিনয় করেছেন।

এরমধ্যেই ইনস্টাগ্রামে শুটিং শেষের বেশ কিছু মুহূর্ত ভাগ করে নিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। ক্রপটপ এবং জিন্সের হট প্যান্ট পরে শুটিং শেষে নাগিন নাচের কোমর দোলালেন অভিনেত্রী। হট প্যান্ট পরে রীতিমত উষ্ণতা ছড়াচ্ছেন অভিনেত্রী। দেবকে সাথে নিয়েই শুটিং শেষের মুহূর্ত ভাগ করে নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাগ করে নিয়ে অভিনেত্রী লিখেছেন “কিশমিশের শুটিং শেষের মুহূর্ত,
এই সিনেমা এই মুহূর্ত সকল দর্শকের মন জয় করবে, আমরা কথা দিচ্ছি”।
আসন্ন বড়দিনের ছুটিতে দেব রুক্মিণী জুটির সিনেমা দেখার অপেক্ষায় সকলেই।

 

View this post on Instagram

 

A post shared by RUKMINI MAITRA (@rukminimaitra)

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles