‘এবার মন খুলে কাজ করতে পারব, মন ভরে গান গাইতে পারব’, ‘দিদি’র সঙ্গে দেখা করার পর মন্তব্য বাবুলের

‘আমি এবার মন খুলে কাজ করতে পারব’। হ্যাঁ, সোমবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে সাক্ষাৎ সেরে এমনটাই বললেন বাবুল সুপ্রিয়। আজ, সোমবার দুপুরে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে যান তিনি। তৃণমূলে তাঁকে স্বাগত জানানোর জন্য মমতা ও অভিষেককে ধন্যবাদও জানান তিনি।

এদিন বাবুল বলেন, “আমি অত্যন্ত অনুরাগের সঙ্গে কথা বলেছি। অনেকক্ষণ ছিলাম। কথা হয়েছে। অন্য জায়গা থেকে এসেই এতটা ভালোবাসা পেলে ভাল লাগে। আমার ওপর ভরসা রাখা হয়েছে। দিদির ও অভিষেকের উষ্ণ ব্যবহার খুব ভালো লেগেছে। আমার মনে হয় আমি আগামিদিনে ভালো কাজ করতে পারবো”।

আরও পড়ুন- ‘হেরে যাওয়া মুখ্যমন্ত্রীকে ফের হারানোই এখন লক্ষ্য, রাজ্যসভায় বিজেপি প্রার্থী দেবে না’, টুইট করে কটাক্ষ শুভেন্দুর

তৃণমূলে তাঁর ভূমিকা ঠিক কী, তা নিয়ে কোনও মন্তব্য করতে চান নি বাবুল। এই বিষয়ে তাঁর বক্তব্য, “দলে আমার কী ভূমিকা হবে তা সম্পূর্ণ দিদির এক্তিয়ার। উনি যখন ঠিক মনে করবেন তখন বলবেন”।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাবুল এও বলেন, “আমার মনে হয় আমি মন খুলে কাজ করতে পারবো। মন ভরে গান করতে পারবো”।

আরও পড়ুন- ‘উপনির্বাচনে তৃণমূলকে জেতাতে না পারলে আপনাদের পঞ্চায়েতি সব শেষ’, হুঁশিয়ারি উদয়ন গুহের

উল্লেখ্য, গত শনিবারের বারবেলায় বিজেপির সঙ্গ ত্যাগ করে তৃণমূলের হাত ধরেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ঘাসফুল শিবিরের পতাকা তুলে নেন তিনি। এরপর আজ, সোমবার ইনি নবান্নে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য।

RELATED Articles