‘হয়ে গিয়েছিলাম রিমেক সুপারস্টার’, অভিনেতা থেকে কেন প্রযোজক? সাক্ষাৎকারে স্পষ্ট বার্তা দেবের

৯০ দশকের শেষ থেকে ২০১৫ সাল পর্যন্ত কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাণিজ্যিক সিনেমা নির্মাণে একটা দীর্ঘ সময় ছিল রিমেকের। রিমেক অর্থাৎ অন্য ইন্ডাস্ট্রির অরিজিনাল একটি গল্পের সত্ত্ব কিনে নিয়ে সেটি বাংলায় নতুন করে বানানো। সেই রিমেক যুগে ইঙ্গিত করে কলকাতার সুপারস্টার দেব (Dev) এক অনুষ্ঠানে বলেছেন,” আমরা হয়ে গিয়েছিলাম রিমেক স্টার”। লোকসভা ভোটকে কেন্দ্র করে সম্প্রতি এক ইন্টারভিউতে নিজের মতাদর্শের পরিচয় দেন।

অভিনেতার পাশাপাশি কেন প্রযোজনার কাজ করছেন তিনি সেই কথাও প্রকাশ্যে বলেন। ‌তিনি (Dev) বলেন, “তুমি যদি বিজ্ঞানের ছাত্র হও তুমি নিশ্চয়ই ইতিহাসের পরীক্ষা দিতে পারবে না। আমি নিজে যখন প্রযোজক হয়েছি তার আলাদা একটা কারণ ছিল।” কেন প্রযোজক হলেন দেব সে প্রশ্নের উত্তরে সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন, “তখন রিমেক খুব একটা দর্শকদের টান ছিল না। আমাকে দেওয়া হয়েছিল সেই ধরনের গল্প। আমার মনে হয়েছিল রিমেকের যুগ শেষ। এগুলো আর চলবে না। তখন আমি ভাবলাম এখন সময় এসেছে অরিজিনাল কনটেন্ট নিয়ে কাজ করার। তবে অরিজিনাল কনটেন্ট নিয়ে কাজ করারও কেউ সাহস পাচ্ছিল না। আমরা হয়ে গিয়েছিলাম রিমেক সুপারস্টার সে মিথ্যাটাকে ভেঙে নতুন করে শুরু করাটা ছিল বড়ো লড়াই।”

এরপর টনিক, প্রজাপতি, প্রধান, চ্যাম্প, ককপিট মৌলিক গল্পে দেখা গিয়েছে দেবকে (Dev)। যার ব্যবসা সফল হয় এইসব অফিসে। অনুষ্ঠানে দেব বলেছেন, “একটা সময় আমি পাগলু করেছি। কিন্তু এখন সেটা আর সম্ভব না। এখন পাগলু সিনেমা করলে লোকে দেখবে না। তাদের টেস্ট ও পরিবর্তন হয়ে গিয়েছে। আর সাউথের ফ্রেম টু ফ্রেম দর্শকদের আর টানে না।” দেবকে আজকের জায়গায় পৌঁছাতে রিমেক বাণিজ্যিক সিনেমাগুলির হিরো মূল রসদ হিসেবে কাজ করেছে বলে মনে করেন তার ভক্তরা।

ঘাটাল এলাকায় প্রায়শই দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবকে। প্রচারে বেরিয়ে জনসংযোগ করছেন তিনি। মিশে যাচ্ছেন জনতাদের সাথেই। কখনো কাউকে বুকে জড়িয়ে ধরে আবার কখনো ব্যাট হাতে খুদেদের সাথে এক রাউন্ড ক্রিকেট খেলে মন জয় করে নিচ্ছেন দেব (Dev)। রাজনীতিবিদরা অনেক সময় বাকি সব নেতা মন্ত্রীদের তুলনায় দেবের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। দুবারের জয়ী সাংসদ দেব। তার ওপর তিনি টলিউড সুপারস্টার। সাংসদ হিসেবে দশ বছর পেরিয়েছে অভিনেতা দেবের। তবে তারকা সাংসদ এখন জীবনের কাছ থেকে শান্তি চাইছেন এমনই মন্তব্য করেছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে।

সাক্ষাৎকারে নিজের বিয়ে প্রসঙ্গেও কথা বলেছেন দেব (Dev)। জানিয়েছেন, “বিয়েটাই তো জীবনের শেষ নয়। যেদিন মনে হবে জীবনটা শেষ লাস্ট পেজটা লিখছি জীবনের সেদিন ভাববো বিয়ে করবো কি করবো না। জীবনের খাতাটা এখন চলছে ভালো আছি শান্তিতে।”

RELATED Articles