Dilip Ghosh attacked IC: লোকসভা নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ার পর থেকেই একের পর এক আক্রমণাত্মক মন্তব্য করতে দেখা গিয়েছে তাঁকে। কখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তো কখনও আবার তৃণমূলের নানান নেতাদের বিরুদ্ধে সমানে মুখ খুলেছেন তিনি। আর এবার পুলিশ কর্তাকে হুঁশিয়ারি শানালেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh attacked IC)।
আজ, বৃহস্পতিবার বর্ধমানের বড়নীলপুর মোড় থেকে বটতলা প্রাতঃভ্রমণে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখান থেকেই বর্ধমানের আইসিকে উদ্দেশ্য করে বেলাগাম তোপ দাগেন তিনি (Dilip Ghosh attacked IC)। বলেন, “আইসি কত বড় চামচা হয়েছে আমি ওকে দেখছি। কি করে সারাজীবন চাকরি করে। আইসিকে রাস্তার আটকাবো। লোক দিয়ে ওর গাড়ি আটকাবো। ওকে বের করে ওর কাপড় খুলবো। দিলীপ ঘোষকে ও চেনে না এখনও। বাপের জন্মে দেখেনি তো। ভেবেছে বালি চোর, গরু চোরগুলির মতো নেতা”।
কেন এমন আক্রমণ (Dilip Ghosh attacked IC)?
আসলে গতকাল, বুধবার দিলীপ ঘোষের পদযাত্রায় বেশ উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ জানায়, এই পদযাত্রার জন্য অনুমতি নেওয়া হয়নি। এই নিয়ে পুলিশের সঙ্গে রীতিমতো ধ্বস্তাধস্তি হয় দিলীপের। সেই ঘটনার পর সকাল হতেই এবার আইসিকে তীব্র বাক্যবাণে বিঁধলেন বিজেপি প্রার্থী (Dilip Ghosh attacked IC)। আর তাঁর এহেন মন্তব্যের কারণে ফের একবার বিতর্কে জড়িয়েছেন তিনি।
এদিন এক মহিলা দিলীপ ঘোষকে প্রশ্ন করেন, এটা তো কোনও রাজনৈতিক কর্মসূচি ছিল না। তা সত্ত্বেও কেন পুলিশ আটকাল তাদের। জবাবে বেশ ক্ষোভ চড়িয়েই দিলীপ (Dilip Ghosh attacked IC) বলেন, “বাতিলও করছে। আগের দিন রাতের বেলা। আপনি আর পরেরদিন কিছুই করতে পারবেন না। আমি তো রোজ এসব ছেড়ে দিয়ে থানা, বিডিও, ডিএম অফিস ঘেরাও করব। আর কিছু করব না। শেষের দিকে ওর দম বন্ধ করে দেব। কেমন করে চামচাগিরি করে দেখব। রাস্তায় যেন না বেরোয় আইসি। রাস্তায় বেরলে দাঁড় করিয়ে আইসির প্যান্ট খুলে নেব। পারলে আমার বিরুদ্ধে গিয়ে কমপ্লেন করুক ইলেকশন কমিশনের কাছে। তারপরে আইসি ভাবছে দিলীপ ঘোষ চলে যাবে। দিলীপ ঘোষ ৫ বছর থাকবে। রাস্তায় জুতোপেটা করব। আর করেছি, মুখে বলি না। ওরা ভেবেছে আমি ভদ্র আছি বলে ওরা যা ইচ্ছা করে নেবে”(Dilip Ghosh attacked IC)।
এখানেই থেমে থাকেন নি তিনি। বিজেপি নেতা আরও বলেন, “তোর কোন মা–বাবা আছে বাঁচায় সেটা আমি দেখবো। আর আইসিকে বলছি অন রেকর্ড, ওকে যদি আমি প্যান্ট না খুলিয়েছি পাবলিকের সামনে তাহলে আমার নাম দিলীপ ঘোষ নয়। রোজ থানা, বিডিও, ডিএম অফিস ঘেরাও করব” (Dilip Ghosh attacked IC)।
পুলিশের অনুমতি না নেওয়ার প্রসঙ্গে দিলীপ বলেন, “ওর বাপের জমিদারি পেয়েছে নাকি। জুতিয়ে মুখ লম্বা করে দেবো। দেখাবো কতো দম আছে। ওর রাস্তায় বেরানো যদি বন্ধ না করে দিয়েছি। সবেতো শুরু করেছি কাজ। কালকে ট্রেলার হয়েছে। দেখুন না পুলিশকে থানা থেকে বেরাতে দেবো না। আমার প্রচার হয়ে গিয়েছে আর দরকার নেই” (Dilip Ghosh attacked IC)।





