‘প্রয়োজনে আবারও শীতলকুচি হতেই পারে’, বিতর্কিত মন্তব্য জঙ্গিপুরের বিজেপি প্রার্থীর, নিন্দায় সরব তৃণমূল

TMC slammed BJP Candidate: আজ, শুক্রবার লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট। এদিন ভোট রয়েছে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদে। এদিন সকাল থেকেই নানান প্রান্ত থেকে বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটছে হলে শোনা যাচ্ছে। কোথাও বোমাবাজি তো কোথাও আবার ইভিএম খারাপের খবর মিলেছে। এবার এক বিতর্কিত মন্তব্য করে ভোটের মধ্যেই বেশ অস্বস্তিতে পড়লেন জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ।        

জানা গিয়েছে, আজ, অজগরপাড়া ৮৮ নম্বর বুথে যান ধনঞ্জয় ঘোষ। অভিযোগ উঠেছিল, ওই বুথে নাকি বিজেপি প্রার্থী ভোটারদের প্রভাবিত করছেন। এই অভিযোগ শুনেই মেজাজ হারান ধনঞ্জয় ঘোষ। অভিযোগ, এরপরই রঘুনাথগঞ্জ ১ ব্লক তৃণমূল সভাপতি গৌতম ঘোষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। তৃণমূল নেতাকে ধাক্কা দেন বিজেপি প্রার্থী, এমনও অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দেয় কেন্দ্রীয় বাহিনী। ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি।

এসবের মাঝেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে তীব্র নিন্দা করেছে তৃণমূল (TMC slammed BJP Candidate)। ওই ভিডিওতে বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল নেতার বচসার ঘটনা উঠে এসেছে। ভিডিওতে ধনঞ্জয় ঘোষকে বলতে শোনা যাচ্ছে, “২১-এর বিধানসভায় শীতলখুচি শুনেছিলাম। প্রয়োজনে সেরকম করতে পারে নির্বাচন কমিশনের নিরাপত্তারক্ষীরা” (এই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭)।

https://twitter.com/ANI/status/1787680509692117385?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1787680509692117385%7Ctwgr%5Ee8f6843e3695cfc8faaf1d2510aac3c75448c2a3%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fbengal%2Flok-sabha-election-2024-tmc-slams-bjp-candidate-after-he-mentions-of-sitalkuchi-incident%2F

এই ভিডিও শেয়ার করে তৃণমূল প্রশ্ন তুলেছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শীতলকুচিতে যে ঘটনা ঘটেছিল, ২০২৪-এর লোকসভা নির্বাচনেও কী তাহলে জঙ্গিপুরে তেমনই ঘটনা ঘটবে (TMC slammed BJP Candidate)? শাসক দলের কথায়, “প্রকাশ্যে বাংলায় আরেকটা শীতলকুচির কথা বলছেন বিজেপি প্রার্থী। বাংলার প্রতি বিদ্বেষ, তাঁদের দলের গভীর পর্যন্ত চলে গেছে”।

https://twitter.com/AITCofficial/status/1787699855496028472?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1787699855496028472%7Ctwgr%5Ee8f6843e3695cfc8faaf1d2510aac3c75448c2a3%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fbengal%2Flok-sabha-election-2024-tmc-slams-bjp-candidate-after-he-mentions-of-sitalkuchi-incident%2F

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শীতলকুচিতে যে ঘটনা ঘটে, তা কারোরই অজানা নয়। কেন্দ্রীয় জওয়ানের গুলিতে সে বছর মৃত্যু হয়েছিল চারজনের। সেই ঘটনা নিয়ে রাজনৈতিক চর্চা, তরজা কম হয়নি। আর এবার বিজেপি প্রার্থী যে মন্তব্য করেছেন, তাতে শাসক দলের ধারণা, শীতলকুচির মতোই কোনও ঘটনার ইঙ্গিত দিলেন হয়ত বিজেপি প্রার্থী (TMC slammed BJP Candidate)

RELATED Articles