‘ভগবত গীতার সম্মান তো করুন, কোরান বা বাইবেলের ক্ষেত্রেও কী একই কাজ করতেন” নতুন ছবি পোস্ট করে নেটিজেনদের রোষের মুখে উত্তম কুমারের হবু নাতবৌ

এমনিতে তাকে নিয়ে সবসময়ই কিছু না কিছু খারাপ ইঙ্গিত করতেই থাকেন ইন্টারনেট দুনিয়ার একাংশও। মাঝে মাঝে তা বাধছাড়াও হয়ে যায়। কিন্তু তিনিও কম যান না। অন্য সব তারকার মতো মুখ বুজে থাকার পাত্রী তিনি একেবারেই নন। বেশ কড়া ভাষাতেই নিজের নিন্দুকদের জবাব দেন দেবলীনা। এবারও তার অন্যথা হল না।

 

View this post on Instagram

 

Saree not Sorry😋😆🤟🏼

A post shared by Devlina Kumar (@devlinakumar) on

সম্প্রতি, ইনস্টাগ্রামে নিজের একটি শাড়ি পরা ছবি পোস্ট করেছিলেন দেবলীনা। এই ছবিতে তাকে তার শাড়ির আঁচল ঠিক করতে যাচ্ছে, আর তার ঠিক পিছনেই রয়েছে ভগবত গীতার সারাংশের একটি ছবি। এই ছবি দেখেই উত্তপ্ত নেট দুনিয়া। দেবলীনার উপর উগড়ে দিলেন ক্ষোভ। একজন এই ছবিতে লেখেন যে, দেবলীনার লজ্জা লাগা উচিত, গীতার ছবির সামনে দাঁড়িয়ে এভাবে তিনি ছবি তুলেছে। তিনি এও বলেন যে, এই কাজ করে আসলেই তিনি ভাগবত গীতার অপমান করেছেন। কোরান বা বাইবেল থাকলে কী তিনি এমন কাজ করতে পারতেন? দেবলীনাও এই লেখার কঠোর জবাব দিয়ে বলেন যে তিনি ভগবত গীতার কোনও অপমান করেছেন বলে তিনি মনে করেন না, তিনি যে কোনও জায়গাতেই ছবি তুলতে পারেন, এর সঙ্গে কোনও কিছুকে অপমানের কোনও সম্পর্ক নেই।

 

View this post on Instagram

 

Subho kojagori Lokkhipujo🙏🏼🙏🏼

A post shared by Devlina Kumar (@devlinakumar) on

কিছুদিন আগেও উত্তমকুমারের বাড়ির লক্ষ্মীপুজোর একটি ছবি শেয়ার করেন দেবলীনা। সেখানে লক্ষ্মী ঠাকুরের সামনে তাকে আর গৌরবকে একসঙ্গে দেখা গেছে। এই ছবি দেখে অনেকেই জিজ্ঞেস করেন যে লক্ষ্মী ঠাকুর ট্যাঁরা কেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন যে, “প্রচলিত আছে এরকমই। সঠিক যুক্তিটা জানিনা। যেমন লক্ষ্মী মায়ের সত্যি অস্তিত্ব আছে কি? আপনি জানেন?” তার এই মন্তব্যের জন্য অনেক প্রশংসাও পেয়েছেন তিনি।

প্রসঙ্গত, অনিন্দিতা বসুর সঙ্গে গৌরবের বিবাহ বিচ্ছেদের কারণ ঠিকমতো জানা যায়নি, সেই নিয়েও দর্শকদের অন্দরে কম জলঘোলা হয়নি। আর এখন, গৌরব ও দেবলীনার সম্পর্ক নিয়েও বিস্তর বিতর্ক লক্ষ করা যায় নেট দুনিয়ায়। তবে দেবলীনা যেভাবে তার নিন্দুকদের সমালোচনার জবাব দিয়ে থাকেন, তা সত্যিই প্রশংসনীয়।

RELATED Articles