দুজনের একসঙ্গে ছবি লক্ষ্য করা সোশ্যাল মিডিয়ায়। তবে যেটুকু দেখা যায় সবটাই জিমের ভেতর তোলা ছবি। জিম পার্টনার বলা যেতে পারে তাদের। তবে জিম পার্টনার লাইফ পার্টনার কী না, এ নিয়ে জল্পনা তৈরি হচ্ছে নেটবাসীদের মধ্যে। হ্যাঁ, কথা হচ্ছে দিব্যজ্যোতি দত্ত ও রোশনী তন্বী ভট্টাচার্যকে নিয়ে।
দিব্যজ্যোতি ও রোশনী, দুজনেই স্টার জলসার ভিন্ন ভিন্ন দুটি ধারাবাহিকে অভিনয় করছেন। দিব্যজ্যোতিকে দেখা যাচ্ছে ‘দেশের মাটি’ ধারাবাহিকে কিয়ানের চরিত্রে ও রোশনীকে দেখা যাচ্ছে ‘ফেলনা’ ধারাবাহিকের বেণীর চরিত্রে। বেশ ভালোই এগোচ্ছে দুটি ধারাবাহিক।
আরও পড়ুন- শুটিং-এর ফাঁকে মজা, সিডকে নকল করে সকলকে তাক লাগাল মিঠাই
এবার এই দুজনের দেখা মিলল জিমের মধ্যে। একটি ইংরেজি গানের মিউজিকে তুমুল নেচে দর্শকদের মন জয় করলেন দুজনে। তাদের নাচের ইনস্টাগ্রান রিল ভিডিওটি দিব্যজ্যোতি শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।
View this post on Instagram
দিব্যজ্যোতি ও রোশনীর এই নাচ বেশ মনে ধরেছে নেটিজেনদের। এই একই ভিডিও আবার রোশনীও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন। সেখানেও বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদের অনুরাগীরা। এর আগে দিব্যজ্যোতি জি বাংলায় ‘জয়ী’ ধারাবাহিকে ও রোশনীও জি বাংলার ‘হৃদয়হরণ বি এ পাশ’ ধারাবাহিকে অভিনয় করেছেন।





