‘লিভ ইনটা তো গান্ধর্ব মতে বিয়েই, আমার ক্ষেত্রেও হতেই পারে’, প্রেম-বিয়ে নিয়ে খোলামেলা আড্ডায় দিব্যজ্যোতি, সত্যিই প্রেমটা কী হল?

Dibyojyoti Dutta on relationship: দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) টলি পাড়ার একজন পরিচিত মুখ। সম্প্রতি তিনি স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সূর্যের ভূমিকায় অভিনয় করছেন। এখন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দিব্যজ্যোতিকে বেশ ভালোবাসে অনুরাগীরা। দুই বছরের বেশি সময় ধরে টিআরপি তালিকাতেও ভালো স্থানে রয়েছে স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিক। কিভাবে অভিনয় জগতে এলেন দিব্যজ্যোতি জানাচ্ছেন সাক্ষাৎকারে।

ভিনেতা (Dibyojyoti Dutta) বলেন, তার বাড়ির এক ঘরোয়া অনুষ্ঠানে এক কাস্টিং ডিরেক্টর এর পছন্দ হয় তাকে। এখান থেকেই জয়ী ধারাবাহিকে কাজের সুযোগ আসে। কারে তিনি জানিয়েছেন জয়ী ধারাবাহিকের অন্য নাম ঠিক করা ছিল। যা পরবর্তী সময় পরিবর্তন করা হয়। কলেজ পড়তে পড়তেই অভিনয়ের সুযোগ আসে। সেই সময় ইতিহাসে অনার্স নিয়ে পড়তেন।

অভিনেতার (Dibyojyoti Dutta) ইচ্ছা ছিল, অভিনয় নিয়ে পড়াশোনা করে তবেই অভিনয় জগতে পা রাখার। তবে সে সুযোগ আর হয়নি। উচ্চ মাধ্যমিক পাস করার পরই কলেজের প্রথম বর্ষে ভর্তি হয়েও পড়াশোনা কমপ্লিট করা হয়নি। করা হয়নি গ্র্যাজুয়েশন। প্রথম থেকে এই অভিনয়ে ঝোঁকছিল তার। একেবারে খাতা বই নিয়ে পড়াশোনা করতেন তিনি। এমনকি থিয়েটার দেখে সারাংশ লিখে রাখার অভ্যাসও ছিল তার। বর্তমানে নিউট্রিশনে ডিপ্লমা করছেন অনুরাগের ছোঁয়ার সূর্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে, দিব্যজ্যোতির প্রথম স্টুডিওর সেট দেখার অভিজ্ঞতা শেয়ার করেন তিনি। স্টুডিও সেটে গিয়ে তার মনে হয়েছিল যেন একটা অন্য পৃথিবী।

দিব্যজ্যোতি (Dibyojyoti Dutta) খুব ইশ্বর বিশ্বাসী। যার ছাপ পড়েছছ সোশ্যাল মিডিয়াতেও। সাক্ষাৎকারে অভিনেতা জানান ছোটবেলা থেকেই তার মন্ত্রের প্রতি একটা ঝোঁক আছে। তাই সংস্কৃত সাবজেক্ট নিয়েছিলেন তিনি।‌ এ প্রসঙ্গে কথা বলতে গিয়েই অভিনেতা জানিয়েছেন, “মা খুব আধ্যাত্মিক। মায়ের থেকেই এটা পেয়েছি। আমার বাড়িতে মা লক্ষ্মীর পুজো করা হয়। মহাদেব আছে, গোপাল আছে। মাকে দেখেছি ঠাকুরের সেবা করতে। সেটাই আমার জীবনেও প্রভাব ফেলেছে”।

সাক্ষাৎকারে অভিনেতা (Dibyojyoti Dutta) জানিয়েছেন তার পছন্দের নায়ক, নায়িকা, প্রিয় সিনেমা নিয়ে। দিব্যজ্যোতি দত্তের প্রিয় নায়িকা শ্রুতি হাসান। উত্তম কুমারের ছবিও দেখার অভ্যাস আছে অভিনেতার। দিব্যজ্যোতির কাছে নায়ক, চিড়িয়াখানা, দেওয়া নেওয়া উত্তম কুমারের তিনটি প্রিয় ছবি। আল্লু আর্জুন, প্রভাস এরা রয়েছেন অভিনেতার পছন্দের তালিকায়। তিন খানের মধ্যে দিব্যজ্যোতির পছন্দ শাহরুখ খানকেই।

বাস্তবে দিব্যজ্যোতি দত্তের (Dibyojyoti Dutta) চর্চিত প্রেমিকের তালিকা বেশ লম্বা। তবে সাক্ষাৎকারে বর্তমানে নিজেকে তিনি সিঙ্গেল বলেই দাবি করেন। সাক্ষাৎকারে দিব্যজ্যোতি লিভ ইন নিয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “আমাদের তো শাস্ত্রমতে অনেক রকম বিয়ে হয়। আসল হল দুটো মানুষের বোঝাপড়া, একে-অপরের কাছে আত্মসমর্পণ করা। এবার দুটো মানুষ কীসে খুশি থাকে, তা বলা মুশকিল। তবে আমার ক্ষেত্রে হয়তো বিয়েটাই হবে। কিন্তু লিভ ইনও হয়ে যেতে পারে। এখন বলা খুব মুশকিল। অনেক দূরের ব্যাপার। আর লিভ ইনটা তো গান্ধর্ব মতে বিয়েই। দুটো মনের মিলনই সব” (Dibyojyoti Dutta on relationship)

অভিনেতা (Dibyojyoti Dutta) আরও বলেন, “বিয়ে মানে একটা অথরাইজেশন। অনেকে লিভ ইনে সঙ্গীকে ঠকায়। আমার ভাই প্রারোদ্ধি আর অস্মিতা চক্রবর্তী দীর্ঘদিন ধরে লিভ ইন করছে। ওরাএকে-অপরের প্রতি খুব সৎ” (Dibyojyoti Dutta on relationship)

RELATED Articles