ইডির উপর হামলার ঘটনায় ক্ষমা চেয়েছেন শাহজাহান, দাবী খোদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার, তাহলে তাঁর নির্দেশেই হামলা?

Shah Jahan apologized to ED: ইডির উপর হামলার ঘটনায় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে ক্ষমা চাইলেন শেখ শাহজাহান (Sheikh Shah Jahan)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবী, শাহজাহান তাদের বলেছেন সেদিন তাঁর খোঁজে সন্দেশখালি গিয়ে ইডির উপর হামলা হওয়ায়, তিনি সেই ঘটনায় ক্ষমাপ্রার্থী (Shah Jahan apologized to ED)। তাহলে কী ইডির উপর হামলার নির্দেশ খোদ শাহজাহানই দিয়েছিলেন, উঠছে প্রশ্ন।

 প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডে সন্দেশখালিতে শেখ শাহজাহানের (Sheikh Shah Jahan) বাড়ি তল্লাশিতে যায় ইডি। কিন্তু সেখানে গিয়ে হামলার মুখে পড়তে হয় কেন্দ্রীয় তদন্তকারীদের। জখম হন তারা। সেই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন শাহজাহান (Sheikh Shah Jahan)। সেই ঘটনার ৫৫ দিন পর গ্রেফতার করা হয় তাঁকে। আপাতত তিনি রয়েছেন ইডি হেফাজতে।

ইডি সূত্রে খবর, সেদিনের সেই হামলার ঘটনার জন্য তাদের কাছে ক্ষমা চেয়েছেন শাহজাহান। যেহেতু তাঁর খোঁজ করতে গিয়েই সেদিন ইডি আধিকারিকদের হামলার মুখে পড়তে হয়েছিল, সেই কারণে এই ঘটনার দায় নিজের কাঁধেই নিয়েছেন শাহজাহান (Sheikh Shah Jahan)। তবে তিনি এও জানান, ইডির উপর হামলার নির্দেশ তিনি দেন নি (Shah Jahan apologized to ED)

দীর্ঘ আইনি টানাপড়েন শেষে রাজ্য পুলিশের থেকে শাহজাহানকে (Sheikh Shah Jahan) নিজেদের হেফাজতে নিয়েছিল সিবিআই। আদালতে সিবিআইয়ের দাবী ছিল, যেদিন ইডি শাহজাহানের খোঁজে সন্দেশখালি যায়, সেদিন বাড়িতেই ছিলেন শাহজাহান। তাঁর দু’টি মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হয়। তগে একটি নম্বর ব্যস্ত ছিল। অপরটিতে ফোন করা হলে ইডির কথা শুনেই ফোন কেটে দেন তিনি। সিবিআই এও দাবী করেছিল যে বাড়িতে বসেই নাকি ইডির উপর হামলার নির্দেশ দিয়েছিলেন শাহজাহান। কিন্তু ইডির কাছে তিনি জানিয়েছেন, তিনি সেই নির্দেশ দেন নি।

সিবিআইয়ের হেফাজত শেষে ইডির হাতে তুলে দেওয়া হয়েছে শাহজাহানকে (Sheikh Shah Jahan)। তাঁর বিরুদ্ধে বারবার তদন্তে অসহযোগিতা করার অভিযোগ উঠেছে। এর আগে শাহজাহান একবার বলেছিলেন যে ‘বিজেপির দালাল’ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিন্তু পরবর্তীতে আবার তিনি বলেন, তাঁর কারোর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। এমনকি, সন্দেশখালির মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। সেই রায়েও বেশ খুশি শাহজাহান। আর এবার জানা গেল, ইডির উপর হামলার ঘটনায় ক্ষমা চেয়েছেন তিনি (Shah Jahan apologized to ED)। হঠাৎ কেন এমন বদল সন্দেশখালির ‘বাঘ’-এর? তা নিয়ে উঠছে প্রশ্ন।    

আরও অন্যান্য খবর