‘প্রেমিক মুসলিম নাকি’! ঈদের দিন হিজাব পরে ছবি পোস্ট দিতিপ্রিয়ার, কটাক্ষ নেটিজেনদের, ট্রোলারদের মুখ বন্ধ রাখতে কী করলেন অভিনেত্রী

খুশির ইদ এই দিনটার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে থাকেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। ধর্ম, জাতি ভেদাভেদ দূরে রেখে বরাবরই তারকারা সামিল হন উৎসবে। বড়দিন হোক, বা দুর্গাপুজো বা ঈদ সব উৎসবেই। সামিল হন তারা‌। উৎসবের আমেজে ভাটা পড়েনা। তবে যে কোন উৎসবে সামিল হওয়ায় কটাক্ষ কারণ হয়ে দাঁড়ায়। এমনটাই হয়েছে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের (Ditipriya Roy) সাথে। ‌ ঈদে তিনি তার ছবি পোস্ট করতেই কটাক্ষের বানভাসি।

টলিজগতের পরিচিত মুখ দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। করুণাময়ী রাণী রাসমনী দিয়ে অভিনয়ে জগতে পা রাখেন তিনি। অনেক ছোট বয়সেই হাতেখড়ি হয়েছিল তার। এরপর একাধিক জায়গায় কাজ করেছেন। ছোট পর্দা পেরিয়ে বড়ো পর্দাতেও অভিনয়ের সুযোগ মিলেছে। অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) ধর্মে হিন্দু। আজ ঈদের দিনে হিজাব পরে ইদ পালনের ছবি শেয়ার করাই কাল হয়ে দাঁড়ায় অভিনেত্রীর কাছে। সেই পোস্টে কটাক্ষ করতে শুরু করেন নেটিজেনরা।‌ অবস্থা এমন‌ জায়গায় পৌঁছায় যে পোস্টের কমেন্ট সেকশনই বন্ধ করে দেন অভিনেত্রী।

ছবি শেয়ার করে দিতিপ্রিয়া (Ditipriya Roy) লিখেছিলেন, ‘ঈদ মুবারক’। সেই পোস্টে এক ব্যক্তি মন্তব্য করেন, ‘ঈদের শুভেচ্ছা জানাতে কেন মুসলিম হতে হবে!’ অপর একজন মন্তব্য করেন, ‘জঘন্য! আর আপনাকে ফলো করব না’। অন্য একজন মন্তব্য করেছেন, ‘আপনার সেই নাম না বলা প্রেমিক কি মুসলিম? তাই এরকম সাজ আপনার?’

দোলের দিন নিজের ইনস্টাগ্রাম প্রেমিকের সঙ্গে আদুরে ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। তবে প্রেমিকের পরিচয় প্রকাশ্যে আনেননি। পরে দিতিপ্রিয়ার মা মেয়ের প্রেমিকের সাথে একটি ছবি পোস্ট করেন তাতেই দিতিপ্রিয়া (Ditipriya Roy) প্রেমিকের নাম প্রকাশে আসে। দিতিপ্রিয়ার মা ক্যাপশনে লিখেছিলেন, ‘আমাদের আদরের রিভুবাবু’। এবার দিতিপ্রিয়ার ঈদের পোস্টে, সেই প্রেমিককে টেনে এনেই কটাক্ষ শুরু করেন নেট-নাগরিকরা।

উল্লেখ্য, এর আগে ধর্ম নিয়ে হেনস্থা হতে হয়েছিল নুসরত জাহানকে। সর্বধর্মে বিশ্বাসী নুসরত। শাঁখা-সিঁদুরে পরে সেজে যেমন জগন্নাথ বা কালীপুজোয় ছবি দেন, তেমনই ইদে হাত রাঙান মেহেন্দিতে। তাতেও কটাক্ষ শুনতে হয় তাকে‌। সোশ্যাল মিডিয়ায় কড়া মন্তব্য শুনতে হয় তাকে। এবার দিতিপ্রিয়াকে (Ditipriya Roy) ছবির জন্য কটাক্ষের শিকার হতে হল।

আরও অন্যান্য খবর