রাজনীতির আঙিনায় পা রাখতেই দিদি নম্বর ১ থেকে বিদায়, সঞ্চালিকা পদ থেকে বাদ রচনা, বন্ধ হওয়ার পথে জনপ্রিয় রিয়্যালিটি শো?

দিদি নম্বর ওয়ান এবার রাজনীতির ময়দানে। রচনা বন্দ্যোপাধ্যায় আজ লোকসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী। হুগলিতে তৃণমূলের হয়ে লড়বেন তিনি। রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে যাবেন রচনা ব্যানার্জি, তাহলে কী শেষ হবে জি বাংলার জনপ্রিয় শো নাকি রচনা ব্যানার্জির পরিবর্তে আসবে নতুন মুখ। রচনা বন্দ্যোপাধ্যায়কে সকলে চেনে জনপ্রিয় টেলিভিশন শো ‘দিদি নম্বর ওয়ানে’র প্ল্যাটফর্মে। আগে বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি। কিছুদিন আগেই দিদি নাম্বার ওয়ানের মঞ্চে বাংলার ‘দিদি’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ অতিথি হিসেবে যান। তখন থেকেই জল্পনা তৈরি হয়েছিল রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখা যেতে পারে রাজনীতিতে। ১০ মার্চ তৃণমূলের ‘জনগর্জন সভায়’। রচনা বন্দ্যোপাধ্যায় র‌্যাম্পে হাঁটলেন তৃণমূল প্রার্থী হিসাবে।

এক সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায় দর্শকদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলেন, দিদি নম্বর ওয়ান বন্ধ হচ্ছে না, বদল হচ্ছেনা সঞ্চালিকাও। রাজনীতি যাওয়ার প্রসঙ্গে সাক্ষাৎকারে রচনা বলেন, “মহিলাদের জন্য আমি সব সময়েই ভাবি। মহিলারা জানেন রচনা বন্দ্যোপাধ্যায় মানেই, তিনি মহিলাদের পাশে দাঁড়াবেন। আমি এটাও বলেছিলাম, আমাকে প্রচারে যেতে সবসময়ে রাজি। দিদি নম্বর ওয়ান চলবে।” তিনি আরও বলেন, “তবে একটু এফেক্টেড হবে। ওই রাজনীতি মানে প্রচারের ফাঁকে ফাঁকে এসে আমাকে রাতে এসে শুটিং করতে হবে।”

রাজনীতি নিয়ে খোলামেলা জবাব দিয়েছেন রচনা। তিনি বলেছেন, “একদমই নতুন অভিজ্ঞতা। কিচ্ছু জানি না। শুধু এটুকুই জানি মানুষ ভীষণ ভালোবাসে আমাকে।” রচনা জানিয়েছেন, দিদি আমার রাজনীতি আসার প্রসঙ্গে প্রথমে তেমনটা ভাবেননি। ভেবেছিলেন, রচনা একদম নতুন। রচনা আরও একটু কাজ করুক।”

তবে এই প্রথম নয় বিরোধী রাজনৈতিক দলের তরফে বেশ কয়েক বছর আগে তাঁর কাছে প্রার্থী হওয়ার প্রস্তাব এসেছিল। তিনি তখন তাতে সাড়া দেননি। তিনি বলেন, “সত্যি কথা বলতে আমি বরাবরই দিদির ফ্যান। আমি অন্য দলের কথা ভাবিইনি।”

প্রসঙ্গত, এর আগেও একাধিক অভিনেতা অভিনেত্রীকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরা জয়ীও হয়েছেন অনেকসময়। তবে বিরোধীদের তরফে অভিযোগ তোলা হয়, তারকাপ্রার্থী আদতে মানুষের কাছে পৌঁছতে পারেন না। ভোট মিটলেই বাকি সব তারকা প্রার্থীদের মতো তিনিও শো-টেলিভিশনে পর্দায় ব্যস্ত হয়ে পড়বেন। সাক্ষাৎকারে এই প্রশ্নের জবাবে রচনা ব্যানার্জি বলেন, “আমি রাজনীতিতে আসব বলে কখনও ভাবিনি। তবে একন আমি সাধারণ মানুষের সঙ্গে একশো শতাংশ দেব। অনেক সময়েই অভিযোগ ওঠে অভিনেত্রীরা সময় দেন না। তাঁদের নিজস্ব কী সুবিধা অসুবিধা- সে ব্যাপারে তো মন্তব্য করতে পারি না। কারণ সবার লাইফে কিছু না কিছু সমস্যা আছে। প্রয়োজনে আমি সন্দেশখালিও যাব।”

RELATED Articles