১৯৯৪ সালে প্রথমবার মিস ইউনিভার্সের শিরোপা জিতেছিলেন সুস্মিতা সেন। এরপর তা জিতে বলিউডে পথ চলা শুরু হয় অভিনেত্রী লারা দত্তর। এদিকে সাম্প্রতি একটি ডেটিং অ্যাপে প্রোফাইল মিলেছে তাঁর। যা নিয়েই হইচই নেটপাড়ায়। শেয়ার হয়েছে একাধিক মিম ও মেসেজ। তবে এবার তা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী নিজে। মজার ছলে গোটা বিষয়কে গুজব বলে উড়িয়ে দিয়েছেন নায়িকা।
একটি ভিডিও পোস্ট করে তিনি যা বলেছেন, ‘আমি ডেটিং সাইটে? কী করে?’ মূলত কিছুটা অবাকই হয়ে গিয়েছেন অভিনেত্রী। তিনি যা বলেন তা বাংলা করলে দাঁড়ায়, ‘কাল পর্যন্ত আমার ফিডে বন্যা বয়ে গিয়েছিল মিম আর মেসেজের। সবাই আমাকে বলেছে, ডেটিং সাইটে নাকি আমার একটি প্রোফাইল রয়েছে। পুরোটাই ক্রেজি ব্যাপার। এসব দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। সবাইকে একে একে জবাব দিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম সত্যিটা আসলে কি। একটা সময় মনে হলো, অনলাইনে এসেই ভিডিওর মাধ্যমে এই সত্যিটা জানানো উচিত। আপনাদের বলতে চাই, কোনও রকম ডেটিং অ্যাপে আমি নেই। আগেও ছিলাম না’।
View this post on Instagram
অন্যদিকে এই ডেটিং অ্যাপ নিয়ে নিজের মতামত জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, কোনও ভাবেই এই অ্যাপগুলোর বিরোধী নন তিনি। নতুন মানুষের সঙ্গে পরিচয় হওয়ার একটা বেশ ভালো প্লাটফর্ম এই ডেটিং অ্যাপ। তবে তিনি এই ডেটিং অ্যাপকে সমর্থন জানালেও, তিনি তাতে নেই বলেই জানিয়েছেন।
মূলত প্রাক্তন মিস ইউনিভার্সের দাবি, ‘এত মিম দেখে সত্যিই ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম আমি। একটাই কথা বলব, এগুলো সত্যি নয়। ইনস্টাগ্রামেও আমি অল্প লাইভ করেছি। আবারও বলছি আমি কিন্তু কোনো ডেটিং অ্যাপে নেই’। নিজের সম্পর্কে ছড়িয়ে পড়া গুজবে মূলত বিস্মিত ও অবাক হয়ে গিয়েছিলেন প্রাক্তন মিস ইউনিভার্স লারা দত্ত। শেষমেষ চুপ থাকতে না পেরে, সমস্তটা খোলসা করে বললেন অভিনেত্রী।





