মাত্র ৩০ বছর বয়সে এক জনপ্রিয় সংগীতশিল্পীর আকস্মিক মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে। সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত পরিচিত এই তরুণী নিজের কাজের জন্য অল্প সময়েই আলাদা পরিচিতি তৈরি করেছিলেন। তাঁর এমন হঠাৎ চলে যাওয়া অনুরাগী থেকে সহকর্মী সকলকেই হতবাক করেছে।
পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন সবকিছু স্বাভাবিকই ছিল। তিনি নিজের হাতে ভাইয়ের জন্য রাতের খাবারও তৈরি করেছিলেন। যদিও শরীরটা ভালো লাগছিল না বলে জানিয়েছিলেন। রাতে ভাই বাইরে যাওয়ার আগে দরজা বন্ধ করতে বলেন, আর সেই বার্তার জবাবও দেন তিনি।
কিন্তু কিছুক্ষণ পর ফিরে এসে ভাই দেখেন, ঘরের ভিতরে নিথর অবস্থায় পড়ে রয়েছেন তিনি। পরিবারের দাবি, তখন শরীর শক্ত হয়ে গিয়েছিল এবং ফোলা ভাবও দেখা যাচ্ছিল। দ্রুত বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়ায় এবং পুলিশে খবর দেওয়া হয়।
প্রাথমিকভাবে হৃদরোগের সম্ভাবনার কথা বলা হলেও, মাথায় আঘাতের চিহ্নও মিলেছে। সেটি পড়ে যাওয়ার কারণে হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে ঠিক কীভাবে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে এবং ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

আরও পড়ুনঃ “শালতোড়ায় তৃণমূলের গাড়িতে ২০-৩০টি ইভিএম ঘুরছিল”, বি*স্ফোরক অভিযোগ সৌমিত্র খানের! তবে কি ভোটের আগেই স্ট্রং রুমে কারচুপির ছক? শাসকদলের ভূমিকা নিয়ে উঠছে বড় প্রশ্ন!
অল্প বয়সেই নিজের কাজের মাধ্যমে পরিচিতি পাওয়া এই শিল্পীর মৃত্যুতে সংগীত জগতে শোকের পরিবেশ তৈরি হয়েছে। সহকর্মীদের মতে, তাঁর মধ্যে অনেক সম্ভাবনা ছিল। উত্তরপ্রদেশের বুলন্দশহরের বাসিন্দা হরিয়ানভি গায়িকা দিব্যাঙ্কা সিরোহির এই অকাল প্রয়াণে ইন্ডাস্ট্রি এক প্রতিভাবান মুখ হারাল।





