১৯৭৩ সালে দুর্ভিক্ষপীড়িত বাংলায় সন্ন্যাসী বিদ্রোহকে কেন্দ্র করে আনন্দমঠ উপন্যাসটি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আগামীকাল মুক্তি পেল সেই ছবির টিজার পোস্টার। এবার সেই আনন্দমঠকেই বড়পর্দায় তুলে আনছেন দক্ষিণী পরিচালক অশ্বিন গঙ্গারাজু।
ছবির নাম রাখা হয়েছে’ ১৭৭০’। ছবি চিত্ত নাট্য লিখেছেন চিত্রনাট্যকার কেভি বিজয়েন্দ্র প্রসাদ। যিনি বাজরঙ্গি ভাইজান, আরআরআর, বাহুবলী প্রভৃতি সিনেমার চিত্রনাট্য লিখেছেন।
গত বুধবার মুক্তি পাওয়া ছবির ডিজার পোস্টারে দেখা যাচ্ছে এক যোদ্ধা গেরুয়া বসনে, হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে ছুটে যাচ্ছেন ইংরেজদের দিকে। অন্য হাতে রয়েছে তলোযার, যাতে লেগে আছে রক্ত। ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, ভারতবর্ষের জাতীয় স্তোত্র ‘বন্দেমাতরম ‘ ধ্বনি ।
গত এপ্রিল মাসেই ছবির ঘোষণা হয়েছিল। তখনই কেভি বিজয়েন্দ্র প্রসাদ জানিয়েছিলেন, ‘এই প্রোজেক্টের সঙ্গে যুক্ত হতে পেরে আমি ভীষণই উচ্ছ্বসিত। আমার কাছে নিঃসন্দেহে কাজটি বড় চ্যালেঞ্জ।’ তবে ছবির মুখ্য চরিত্রে কাকে দেখা যাবে ত এখনও জানা যায়নি।





