সম্প্রতি গোটা রাজ্য সরগরম সিইএসসি’র পাঠানো ইলেকট্রিক বিলের পরিমাণ নিয়ে। সাধারণ মানুষ রীতিমতো ক্ষুব্ধ যে লকডাউনের মাসে এত বিল কী করে পাঠালো এই বেসরকারি বিদ্যুৎ সংস্থা। খোদ বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের বাড়িতেই ইলেকট্রিক বিল এসেছে ১১০০০ টাকা। বাদ যাননি টলিউড তারকারাও। টলিউড অভিনেতা অঙ্কুশ এর বাড়ির মাসিক বিদ্যুৎ পরিষেবা বিল এসেছে ২১,১৪০ টাকা। যা দেখে মাথায় হাত অভিনেতা অঙ্কুশ হাজরা’র।
করোনা সংক্রমণের জেরে গত মার্চ মাস থেকে গোটা দেশে লকডাউন চলছে। ফলে টলিউড থেকে বলিউড প্রায় সমস্ত অভিনেতা অভিনেত্রীরাই ঘর বন্দী রয়েছেন। সামাজিক দূরত্ববিধি মেনে একসঙ্গে বসে আড্ডা, পার্টি বা গেট টুগেদারও বন্ধ। সেখানে তারকাদের বাড়িতে এত বিদ্যুৎ বিল আসার সাধারণত কথা নয়।
এই পরিস্থিতিতে অভিনেতা অঙ্কুশের বাড়িতে এত পরিমাণ বিল পাঠানোয় হতবাক অভিনেতা। তিনি নিজের ইনস্টাগ্রাম একাউন্টে এই বিলের ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন যে, মাসে আগে ৪০০০ টাকা বিদ্যুৎ বিল আসতো এখন সেখানে ২১০০০ টাকা বিল আসলো? সিইএসসি আমি এই অতিমারি পরিস্থিতিতে বাড়িতে আনন্দ করতে কোনও ডিস্কো লাইট লাগাইনি। দয়া করে এটা করবেন না।
অঙ্কুশ জানিয়েছেন যে প্রতি মাসে গড়ে ৪০০০ টাকার ওপর কোনদিনও বিদ্যুৎ বিল আসেনি সেখানে এই মাসে ২১০০০ টাকা বিলের পরিমাণ দেখে তিনি রীতিমতো স্তম্ভিত। কী করে এত বেশি বিল আসতে পারে তা মাথায় ঢুকছেনা অভিনেতার। যদিও এই বিষয়ে সিইএসসির তরফ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!