ভয়ঙ্কর! শহরের অভিজাত হোটেলে আগুন আতঙ্ক, সেই হোটেলেই রয়েছেন টলিপাড়ার একঝাঁক কলাকুশলীরা, কী পরিস্থিতি এই মুহূর্তে?

Fire Alarm at a Hotel where Tollywood Celebrities Staying: শহরের অভিজাত হোটেলে ছড়াল আগুন আতঙ্ক। আর সেই হোটেলেই অতিথি হিসেবে রয়েছেন টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী, শিল্পীরা। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সেখানে (Fire Alarm at a Hotel where Tollywood Celebrities Staying)। হোটেল রুম ছেড়ে বাইরে বেরিয়ে আসেন সকলে। কী পরিস্থিতি এখন সেখানে?

প্রত্যেক বছরই হয় বঙ্গ সম্মেলন। এবছরের ৪, ৫ ও ৬ জুলাই অনুষ্ঠিত হয়েছিল এই সম্মেলন। এই ৪৪তম নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে অংশ নিতে এই মুহূর্তে শিকাগো শহরে রয়েছেন টলিপাড়ার একঝাঁক সব কলাকুশলীরা। এদের অনেকেই রয়েছেন শিকাগোর এক অভিজাত হোটেলে।

এই বছরের এই বঙ্গ সম্মেলনে যোগ দেন কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে সৃজিত মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, ঋতুপর্ণা সেনগুপ্ত, মমতা শঙ্কর, চূর্ণী গঙ্গোপাধ্যায়, সোহিনী সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, চঞ্চল চৌধুরী, অর্জুন চক্রবর্তী, উজান গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীল, সুদেষ্ণা রায়, ইশা সাহারা। এরা যে হোটেলে ছিলেন, সেই হোটেলেই আজ, শনিবার সকালে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে (Fire Alarm at a Hotel where Tollywood Celebrities Staying)

Fire Alarm at a Hotel where Tollywood Celebrities Staying, Tollywood Celebrities, Hotel, Chicago, fire alarm, panic

এর জেরে গোটা হোটেলে আগুন আতঙ্ক ছড়ায়। হোটেল কর্মী ও নিরাপত্তা রক্ষীরা তৎপর হয়ে পড়েন। হোটেলে থাকা অতিথিদের হোটেলে বাইরে বেরিয়ে যেতে বলা হয়। বিপদের আশঙ্কা করে হোটেল থেকে বাইরে বেরিয়ে আসেন টলিউড তারকারাও (Fire Alarm at a Hotel where Tollywood Celebrities Staying)। প্রায় ১ ঘণ্টা বাইরেই ছিলেন তারা। ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। অতিথিদের তারপর ভেতরে যেতে বলা হয়।

এই ঘটনায় এক সংবাদমাধ্যমকে কৌশিক গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, চিন্তার কোনও কারণ নেই। হোটেল কর্মী ও নিরাপত্তারক্ষীরা তৎপর ছিলেন (Fire Alarm at a Hotel where Tollywood Celebrities Staying)। বিপদের আভাস পেয়েই ব্যবস্থা নিতে শুরু করে দেন তারা। কারোর কোনও ক্ষতি হয়নি। সকলে ঠিক রয়েছেন বলে জানান কৌশিকবাবু। টলি তারকা ছাড়াও এই হোটেলে অন্যান্য বিদেশি অতিথিরাও ছিলেন। তারা সকলেই ঠিক আছেন বলে খবর।

RELATED Articles