নাট্য মঞ্চ থেকে সিনেমার পর্দা বরাবরই নিজের অভিনয় দক্ষতায় দর্শকের মন জয় করেছেন। শারীরিক সমস্যা, আর্থিক পরিস্থিতি তাকে কোন কিছুই দমিয়ে রাখতে পারেনি। নিজের পায়ে দাঁড়ানোর জন্য অদম্য ইচ্ছা তার লড়াইয়ের হাতিয়ার। কারোর কাছে হাত পাতেন নি ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেত্রী ছন্দা চট্টোপাধ্যায় (Chanda Chattopadhyay)। সাত ভাই চম্পা, চারুলতা, কালবেলা, গুলদস্তা, শুভদৃষ্টি, ফালতু, ১০০% লাভ সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। তাছাড়াও পটল কুমার গানওয়ালা, তোমায় আমায় মিলে -এর মতো একাধিক ধারাবাহিকে কাজ করেছেন তিনি।
সম্প্রতি অষ্টমী ধারাবাহিকে তাকে দেখেছে দর্শক।এই অভিনেত্রীর (Chanda Chattopadhyay) অভিনয় জীবনের এই দীর্ঘযাত্রা শহর ছিল না মোটেই। অভিনয় জগতে আসা নিয়ে যে তার সংগ্রাম এই নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন বর্ষীয়ান অভিনেত্রী। ছন্দা চট্টোপাধ্যায় (Chanda Chattopadhyay) জানান, “আমি ছোটবেলা থেকেই বাবা-মায়ের কাছে কোন কিছু চাওয়া পছন্দ করতাম না। কষ্ট করে চলত। কোনওদিন খেতাম কোনওদিন খেতাম না। যেদিন টিনের তলোয়ারের পুরস্কার নিতে গেছি সেদিন কিছুই খাইনি। মাঝে মাঝে বিস্কুট খেতাম। রাতের বেলায় চপ মুড়ি খেয়ে ফিরতাম। আমাদের অবস্থান খারাপ ছিল না কিন্তু আমি চাইবো না এই যা।”
ছোটবেলার স্মৃতি হাতড়ে তিনি (Chanda Chattopadhyay) বলেছেন, “হরেন মুখার্জি আমায় গোল্ড মেডেল দিয়েছিলেন। কিন্তু সেসব আর নেই, পরিস্থিতির জন্য সেসব বেচে খেয়ে নিতে হয়েছে। আমি কারোর কাছে পয়সা চাইবো না বলে টালিগঞ্জ থেকে হেঁটে যেতাম, হেঁটে আসতাম। তখন আমার বয়স আট বছর, এখন ভাবি কিভাবে করেছিলাম। তখন একরকম লড়াই ছিল এখন আর একরকম। তখন এক বেলা খেতাম, আরেক বেলা খেতাম না। কিন্তু এখন সবটা নিয়ে চলতে হয়। এখন চাপ বেড়েছে”।
তবে জীবন নিয়ে কোন আক্ষেপ নেই তার (Chanda Chattopadhyay)। তিনি বলেন তিনি অতীতের কথা ভাবেন না সামনের দিকে এগিয়ে যান। তিনি শুধু কাজ করে যেতে চান। তার কাছে কাজই সব, আর কিছু নেই। তার মনের জোর তাকে এগিয়ে নিয়ে গেছে। তাই ৮০ বছর বয়স হলেও আজও অভিনয়কে ভালোবেসে এগিয়ে গেছেন সামনের দিকে। তার মতে জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয় করে যেতে চান তিনি।





