আজকাল টলিপাড়া ছেড়ে বলিপাড়ায় মন শোলাঙ্কি রায়ের (Solanki Roy)। মুম্বইতে ভাগ্য অন্বেষণের চেষ্টায় লেগে পড়েছেন। সেখানে একটি ফ্ল্যাটও ভাড়া নিয়েছেন। কলকাতায় এসে অভিনেত্রীর প্রিয় জায়গা তার নিজের বাড়ি। তবে সেই বাড়িতে কোন কাজের জন্য জায়গা মেলেনি। তাই বাইপাস এলাকায় একটি ফ্ল্যাটেই উঠেছেন অভিনেত্রী। এ প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, ‘বাড়িতে থাকলেই আমার বেশি আরাম লাগে, কিছু করতে হয় না।’
সম্প্রতি, অভিনেত্রী দেবালয় ভট্টাচার্য পরিচালিত একটি ওয়েব শো শ্যুট করেছেন। তবে ছবির নাম এখনও প্রকাশ্যে আসেনি। বাদামি হায়নার কবলে অভিনেত্রী বিশেষ পছন্দের ছবি। বক্স অফিসে ছবিটা কতটা চলেছে সেটা থেকেও বেশি গুরুত্বপূর্ণ আমি কতটা মজা করেছি সেটা। অভিনেত্রী (Solanki Roy) জানিয়েছেন, তার কো অ্যাক্টর ভাগ্য এতই ভালো যে তার কোন অসুবিধা হয়নি কম্ফোর্টেবল হতে।
গাঁটছড়া ধারাবাহিক নিয়ে কথা বলেছেন অভিনেত্রী (Solanki Roy)। অভিনেত্রী বলেছেন, “ওটা এমন একটা ধারাবাহিকে লিড রোলে অভিনয় করতে করতে আমি একটা সিনেমার শুট করতে পেরেছি। তবে প্রোডাকশন হাউজ বা পরিচালক কারোর সাথেই ঝামেলায় জড়াইনি। নিজের অসুস্থতার জন্যই বেরিয়ে আসতে হয়েছিল ধারাবাহিক থেকে।” তবে অভিনেত্রী হতে চেয়েছিলেন সাংবাদিক, হয়েছেন অভিনেত্রী। তাতে খানিকটা মন খারাপ রয়েই গেছে।
যুদ্ধ, ভায়োলেন্স দেখে এখন অভ্যস্ত সমাজ। পৃথিবীতে এত যুদ্ধ তাও কিভাবে হাসছেন অভিনেত্রী (Solanki Roy) অদ্ভুত প্রশ্নের জবাবে শোলাঙ্কি বলেছেন, “প্রত্যেকদিন ইন্সটাগ্রামের স্টোরি দিয়ে যদি লেখা হয় ‘sending peace to gaza’ এসব কোন মানে হয় না। আমি যেই মুহূর্তে গাজার পোস্টটা করছি তার পরের মুহূর্তে আমি কোথাও গিয়ে আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম খাওয়া নিয়ে অসুবিধাটা নেই তবে গোটা পৃথিবী এমন একটা জিনিস দেখছে যেটা নিয়ে কিছুই করতে পারছে না। এটা অপদার্থতা ছাড়া আর কিছুই না।”
নিজের জীবনযাপন নিয়ে কী বক্তব্য শোলাঙ্কির (Solanki Roy)?
বর্তমান যুগ অপছন্দের তালিকায় শোলাঙ্কির (Solanki Roy)। অভিনেত্রী বলছেন, “আমার মনে হয় আমি সেই জেনারেশনে বিলং করি যে জেনারেশনটা আস্তে আস্তে পিছনের দিকে চলে যাচ্ছে। আমার জন্ম হওয়া উচিত ছিল ষাটের দশকে। মেন্টালি আমি ওই সময়ই বিলং করি। শুধুমাত্র যে ওই ছবি গানগুলো আমার ভালো লাগে তা নয় ওই জীবন যাপনটা আমার ভালো লাগে। আমরা বলি যে আমাদের সবার পাশে থাকা উচিত সবকিছুই শুধু কথায়, কোনো অনুভূতির জায়গাগুলো নেই। চার দিন ধরে যদি আমাদের নিজেদের অর্থনৈতিক পরিবেশ নিয়ে ভাবতে হয় কিভাবে বাড়ির ভাড়া দেব এইসব ভাবতে হয় তাহলে দিনের শেষে কারোরই আর অনুভূতির সময় থাকবে না। কনস্ট্যান্ট তুমি তখন দৌড়াচ্ছ।”
ডিভোর্স হয়েছে শোলাঙ্কির (Solanki Roy)
২০১৮ সালে স্কুলজীবনের বন্ধু শাক্য বোসকে বিয়ে করেন অভিনেত্রী (Solanki Roy)। এরপর তার সাথেই নিউজিল্যান্ড পাড়ি দেন। বছর খানেক পর ফিরে আসেন তিনি, এরপর আসতে আসতে কমতে থাকে নিউজিল্যান্ডের যাতায়াত। জানা যায়, ২০২৩ সালে আইনি বিচ্ছেদ হয়েছে অভিনেত্রীর। অভিনেত্রী জানিয়েছেন, ‘পার্সোনাল জিনিসটা পার্সোনাল রাখতেই পছন্দ করে যেহেতু এটার সঙ্গে আরও একটা ফ্যামিলি জড়িয়ে আছে তাই সেটা বলার মত কিছু না।’
সোহমের সঙ্গে প্রেমটা কী হল?
নিজের ডিভোর্স প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী (Solanki Roy)। জানিয়েছেন, ‘মানুষজন ভালো হলেও কিছু সময় হয় ওই সময়ে থাকার জন্য পার্টিকুলার ম্যাচ নয়। তবে এটা নয় আমরা খারাপ। চেঞ্জ হয়ে গেছিল এতদিন কাজ ছাড়া থেকে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম। আমি খুব চাপা মানুষ বলে কেউ কখনও আলোচনা এগুলো দেখতে পায় না।’নিজের জীবনের সম্পর্ক নিয়ে খোলামেলা সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, ‘আমার কোনও স্পেশ্যাল ফ্রেন্ড নেই।’ সোহমের প্রসঙ্গ উঠলেই শোলাঙ্কি জানান, ‘সোহম আমার খুব ভালো বন্ধু হয়।’





