ভারতের বিনোদন জগতে কেচ্ছা কাহিনীর অভাব নেই। আর বলিউডের সঙ্গে ক্রিকেটজগতের যোগ তো চিরন্তন। হামেশাই শোনা যায় ক্রিকেট তারকাদের সঙ্গে বলিউড অভিনেত্রীদের প্রেমকাহিনী। সেগুলোর অধিকাংশই স্থায়ী হয়। কিন্তু যতদিন সেই ডেটিং পর্ব চলে তার রসালো গল্প বাজারে ঘোরে। যেমন অভিনেত্রী সোফিয়া হায়াত এবং ক্রিকেটার রোহিত শর্মা। এরা কিন্তু একে অপরকে বেশ কিছুদিন ডেট করেছিলেন। এবার সোফিয়া সেই ডেটিং পর্বের কিছু অজানা বিস্ফোরক তথ্য সামনে এনেছেন তার লেখা বইতে। যা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

২০১৫ সালে বান্ধবী রীতিকা সচদেবকে বিয়ের আগে সোফিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন রোহিত। লন্ডনে এক পার্টিতে তার সঙ্গে রোহিতের আলাপ হয়েছিল বলে জানিয়েছেন সোফিয়া। এমনটা সংবাদমাধ্যমে জানিয়েছিলেন ব্রিটিশ মডেল অভিনেত্রী। তবে নিজের বইতে তিনি লিখেছেন যে তারা বন্ধু শুটিংয়ের সময় রোহিতের সঙ্গে তার আলাপ করায়। তারপর সেটের একটি ফাঁকা জায়গায় গিয়ে রোহিত সোফিয়াকে চুমু খান এবং তারপরেই সম্পর্কটা হোটেল রুমে চলে যায়।
তবে সোফিয়া আগে এও জানিয়েছিলেন যে, রোহিত সম্পর্কটা অস্বীকার করেছিল তার পরেই তিনি রোহিতকে জীবন থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
যদিও বিতর্ক আর সোফিয়া হায়াত এক সঙ্গে ওঠাবসা করে। কারণ এর আগে তিনি বিরাট কোহলির সঙ্গেও নিজের নাম জড়িয়ে ফেলেছিলেন। সোফিয়া টুইট করেছিলেন যে, আমি বিরাটের জন্যেই রোহিতকে সরিয়ে দিয়েছি কারণ বিরাট পিচের বাইরে এবং পিচের ভেতর দুই জায়গাতেই খুব ভালো খেলে!

সব মিলিয়ে ভারতীয় ক্রিকেট এবং বিনোদন জগতের সম্পর্ক বেশ বিতর্কিত এবং রসালো তা এই কাহিনী থেকেই বোঝা যায়। এরকম আরো কত ক্ষেত্রে কাহিনী বলিউড এবং ক্রিকেটজগতের অন্দরে লুকিয়ে আছে কে জানে।
প্রথম দেখাতেই সোফিয়া হায়াতকে হোটেল রুমে নিয়ে গিয়েছিলেন রোহিত শর্মা!জানুন এই মুচমুচে প্রেমকাহিনী
RELATED Articles





