নিভারেই ভাগ্যলক্ষ্মী প্রাপ্তি, হঠাৎই সমুদ্রতটে মিলছে রাশি রাশি সোনা

গত সপ্তাহেই প্রবল রূপ নিয়ে অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণের বিভিন্ন উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় নিভার। রাজ্যের একাংশে ধ্বংসাত্মক খেলায় মাতে সে। এর জেরে বেশ ক্ষতিগ্রস্ত হয় অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিভিন্ন এলাকা। নিভারের প্রভাবে পাঁচজনের মৃত্যুও হয়। এত কিছু ক্ষয়ক্ষতি সত্ত্বেও এই নিভারের দৌলতেই অন্ধ্রপ্রদেশের উদাপ্পা গ্রামের বাসিন্দাদের লক্ষ্মী প্রাপ্তি ঘটেছে। এই ঘূর্ণিঝড়ের জেরেই অন্ধ্রপ্রদেশের একটি উপকূলে উঠে এসেছে রাশি রাশি সোনা।

ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী উপকূলের উদাপ্পা গ্রামে। নিভারের প্রভাবে গত শুক্রবার দক্ষিণ ভারতের উপকূলীয় এলাকাগুলিতে ব্যাপক বৃষ্টিপাত হয়। এরপরের দিন শনিবার উদাপ্পা গ্রামের মৎস্যজীবীরা যখন উপকূলে জান, তারা সেখানে ছোটো ছোটো জপমালার মতো সোনার কুচি কুড়িয়ে পান। এই খবর চাউর হতেই আশেপাশের লোকেরা ছুটে যান সেখানে সোনা কুড়োতে।

নিভারেই ভাগ্যলক্ষ্মী প্রাপ্তি, হঠাৎই সমুদ্রতটে মিলছে রাশি রাশি সোনা

স্থানীয় সূত্রের খবর, প্রায় ৫০জন গ্রামবাসী যা সোনা কুড়িয়ে পেয়েছেন, তাঁর বাজারদর হিসেব করলে প্রত্যেকে প্রায় ৩৫০০ টাকার সোনা পেয়েছেন। স্থানীয় বাসিন্দাদের থেকে পাওয়া খবর অনুযায়ী, ওই এলাকায় কিছু পুরনো মন্দির ছিল। সময়ের সঙ্গে সেগুলি জলের তলায় চলে যায়। কিন্তু উপকূলে ভারী বৃষ্টির কারণে সেই সেই মন্দিরে থাকা সোনাই ভেসে এসেছে এই উপকূলে।

নিভারেই ভাগ্যলক্ষ্মী প্রাপ্তি, হঠাৎই সমুদ্রতটে মিলছে রাশি রাশি সোনা

স্থানীয় পুলিশ কর্তা লোভু রাজু জানান, আগেকার দিনে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন অঞ্চলে বাড়ি বা মন্দির তৈরির আগে ভিত গঠনের সময় সোনার কুচি মাটির নীচে পুতে দেওয়ার চল ছিল। কিন্তু ঘূর্ণিঝড়ের ফলে একাধিক বাড়ি ভেঙ্গে পড়েছে। সেইসব বাড়ির নীচে থাকে সোনার কুচিই এই উপকূলে ভেসে এসেছে বলে মনে করা হচ্ছে। অন্ধ্রপ্রদেশ সরকারের তরফে রাজস্ব আধিকারিকদের খুব শীঘ্রই এই অঞ্চলে পাঠানো হবে সোনার মুল্যায়ন নির্ধারণ করতে। বছরখানেক আগেও একবার উদাপ্পা থেকে কয়েল কিলোমিটার দূরে ঘূর্ণিঝড়ে এক বাড়ি ভেঙ্গে পড়ার কারণে অনেক মুল্যবান মুদ্রা ছড়িয়ে পড়েছিল সমুদ্রতটে।

RELATED Articles