অ্যাওয়ার্ড শোয়ের মঞ্চেই বিয়ে হবে এই জুটির, দেখানো হবে কোন চ্যানেলে? জেনে নিন আজই

আগামী ১০ মার্চ সম্প্রচারিত হবে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২৪ (Star Jalsha)। সেই অ্যাওয়ার্ড শোয়ের এবারের থিম বাংলার সবথেকে বড় বিয়ে বাড়ি। সম্প্রচারের দিনক্ষণ আগে জানানো হলেও অ্যাওয়ার্ড শোয়ে(Star jalsha) কার বিয়ে হবে সেটা আড়াল ছিল। এবার সেটাই জানানো হল।

এবারের স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড শোয়ের সঞ্চালনা করবেন যিশু সেনগুপ্ত, মনামী ঘোষ, অপরাজিতা আঢ্য, রূপাঞ্জনা মিত্র, জুন মালিয়া, প্রমুখ। এদিনের অনুষ্ঠানে নাচ করবেন স্টার জলসার বিভিন্ন তারকারা। জুটি হিসেবে নাচ করতে দেখা যাবে গীতা এলএলবির গীতা এবং স্বস্তিক, কথা এবং এভি, সন্ধ্যাতারার সন্ধ্যা এবং আকাশনীল, তুমি আসে পাশে থাকলের দেব এবং পার্বতী, অনুরাগের ছোঁয়ার দীপা এবং সূর্য, প্রমুখকে।

এদিনের এই শোতে হাজির থাকবেন টোটা রায়চৌধুরী, ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিক, সন্দীপ্তা সেন, বিক্রম চট্টোপাধ্যায়, শন বন্দ্যোপাধ্যায়, সৃজলা গুহ, প্রমুখ অভিনেতা-অভিনেত্রীরা। স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২৪ এর পরিচালনা করেছেন শুভঙ্কর চট্টোপাধ্যায় এবং প্রযোজনা করেছে সুরিন্দর ফিল্মস। আগামী ১০ মার্চ এই অ্যাওয়ার্ড শো বিকেল ৫টায় টেলিভিশনের পর্দায় দেখা যাবে। অ্যাওয়ার্ড শোয়ের মূল অনুষ্ঠান শুরু হবে‌ সন্ধ্যা ৬টা থেকে। কার বিয়ে সে নিয়ে সব জল্পনার অবসান হল।

আগেই অবশ্য জানা গেছিল, স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে কাঞ্চন মল্লিকের বিয়ে দেখানো হবে। সেই নিয়ে দর্শকদের মধ্যে নানারকম প্রতিক্রিয়াও দেখা গেছিল। তবে উৎসাহ ছিল তুঙ্গে। গত ২ রা মার্চ সাতপাকে বাঁধা পড়েছেন কাঞ্চন-শ্রীময়ী।‌ স্টার জলসার মঞ্চে ফের বিয়েতে বসার কথা ছিল কাঞ্চনের। তবে কী শেষ মুহূর্তে পরিবর্তন করা হল প্ল্যানের‌। সে বিষয়ে কিছু জানা যায়নি।

এবার জানা গেল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিয়ে হচ্ছে এক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীর। বিয়ে হবে ‘বধূয়া’ ধারাবাহিকের নায়ক নায়িকার। বিয়ে হবে আবির ও পেখমের। স্টার জলসার নতুন সিরিয়াল ‘বধূয়া’কে প্রমোট করতেই স্টার জলসার এই উদ্যোগ। তাড়াতাড়ি ধারাবাহিকেও বিয়ের এপিসোড আসতে চলেছে। তাই তার সাথে সামঞ্জস্য রেখে জলসা পরিবার অ্যাওয়ার্ডেও বিয়ে দেখিয়ে প্রমোট করা হচ্ছে ধারাবাহিককে। ।

RELATED Articles