এক ডিম ভাগ করে খাওয়া থেকে ছোটপর্দার তারকা! সুদীপ্তার লড়াই যেন অনুপ্রেরণা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের (Sudipta Banerjee) জীবন আজ যে উচ্চতায় পৌঁছেছে, তার পেছনে রয়েছে লড়াইয়ের দীর্ঘ ইতিহাস। ছোটবেলার সেই অভাবের দিন থেকে আজকের প্রতিষ্ঠা—এই যাত্রাপথে নিজেকে বারবার প্রমাণ করতে হয়েছে তাঁকে। সম্প্রতি একটি প্ল্যাটফর্মে নিজের অতীত জীবনের কথা ভাগ করে নেন সুদীপ্তা, যা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উদাহরণ।

একসময় এমনও দিন ছিল, যখন একটি ডিম দাদার সঙ্গে ভাগ করে খেতে হত তাঁকে। সারা বছরে মাত্র দু’টি নতুন জামায় কাটত জীবন। কিন্তু নিজের স্বপ্নে কখনও হাল ছাড়েননি সুদীপ্তা। ক্লাস টুয়েলভে পড়ার সময় প্রথম অভিনয়ের সুযোগ আসে। রবি ওঝা তাঁকে ‘খেলা’ সিরিয়ালে সুযোগ দিয়েছিলেন। তবে শুরুটা মোটেই সহজ ছিল না। সহ-অভিনেতাদের সঙ্গে মেকআপ রুম ভাগ করার অধিকার ছিল না তাঁর।

Sudipta Banerjee

সুদীপ্তা একবার জানিয়েছেন, তাঁদের বাড়িতে তখন কেবল সংযোগ কেটে দেওয়া হয়েছিল। শুটিংয়ে যেতে শাটেলের ভাড়া পর্যন্ত মেটানোর ক্ষমতা ছিল না তাঁর। হাতে প্রথম পারিশ্রমিক হিসেবে পাওয়া ১,৬০০ টাকায় তিনি কেনেন একটি ব্যাগ, একটি প্যান্ট, একটি টপ, আর একজোড়া জুতো। এই টুকুই ছিল তাঁর শুরু।

আজকের দিনে সুদীপ্তা ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। খলনায়িকার চরিত্রে তাঁর অভিনয় প্রশংসিত। মনের মানুষকে জীবনসঙ্গী করেছেন তিনি। তবে বাবার মৃত্যু আজও তাঁকে গভীরভাবে আঘাত দেয়। বাবার স্মৃতিতে আপ্লুত হয়ে তিনি বলেন, চান যেন তাঁর সন্তান হয়ে বাবা আবার ফিরে আসেন।

এক ডিম ভাগ করে খাওয়া থেকে ছোটপর্দার তারকা! সুদীপ্তার লড়াই যেন অনুপ্রেরণা

আরও পড়ুনঃ বাবা চলে যাওয়ার পর একলা মেয়ের বড় হয়ে ওঠার গল্প, জানেন ঋতব্রতার জীবনের কঠিন লড়াইয়ের গল্প

অভিনয়ের পাশাপাশি জীবনযুদ্ধে জয়ী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, তাঁর লড়াইয়ের দিনগুলি আজও মনে করেন। প্রতিকূলতার মধ্যেও লড়াই চালিয়ে যাওয়ার যে শক্তি, সেই বার্তাই রেখে যান তিনি।

RELATED Articles