বাংলাদেশে বসে পাকিস্তানকে সমর্থন করা মানুষদের ‘বংশপরম্পরায় পাকিস্তানি সেনাবাহিনীর ঔরসজাত সন্তান’ বলে একহাত নিলেন রাসমণির ‘রাজচন্দ্র’ গাজী আব্দুন নূর! শোরগোল নেটপাড়ায়

রানী রাসমণি ধারাবাহিকের রাজচন্দ্র চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয় মুখ অভিনেতা গাজী আব্দুন নূর। বর্তমানে ধারাবাহিকে না দেখা গেলেও সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তা চোখে পড়ার মত। অনুগামীর সংখ্যা বেড়েছে সময়ের সাথেই। সোশ্যাল মিডিয়ায় মজার পোস্ট ভাগ করেন তিনি। যা নিয়ে বেশ মজা পান সকলে।

তবে এমন মজার মানুষ হলেও নিজের ক্ষোভ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়।বাংলাদেশে থেকে অনেকেই পাকিস্তান কে সমর্থন করেন। তাদেরকেই কড়া ভাষায় কটাক্ষ করেন অভিনেতা।

সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পোস্ট করেন। যেখানে নিজের মতামত তুলে ধরেন। তিনি লেখেন ‘এই প্রজন্মের যারা পাকিস্তান পছন্দ করেন অথবা আগামী প্রজন্মের যারা পাকিস্তানকে পছন্দ করবেন তার অবশ্যই বংশপরম্পরায় পাকিস্তানি সেনাবাহিনীর ঔরসজাত সন্তান। যারা বাংলা ভাষা চায়নি, যারা বাংলাদেশ চায়নি তাদের প্রতি প্রেম মুসলিমত্ব এর দোহাই দিয়ে! তারা মুসলিম কিনা জানিনা তবে অবশ্যই মানুষ নয়।’ সঙ্গে অভিনেতা জুড়ে দেন, ‘হ্যাঁ এটা একটি রাজনৈতিক পোস্ট। আমি সশরীরে রাজনীতি না করলেও আমার রক্ত চুপ করে থাকে না…’

হঠাৎ করে এত রেগে গেলেন কেন অভিনেতা? সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি জানান বেশ কিছুদিন ধরে আমার ফেসবুক পোস্টে এবং ইনবক্সে কিছু মানুষ আমায় বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের ফেক প্রোফাইল দিয়ে। আমি নিশ্চিত, এরা মূলত জামাত ইসলাম শিবিরের লোক। যা বাংলাদেশে সরকারিভাবে অবৈধ এবং নিষিদ্ধ।ভারতবর্ষের প্রতি আমার সম্মান নিয়েও তাদের আপত্তি। শেষ কিছু দিন, আমার ফেসবুকে এদের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে।’

অভিনেতার পরিবার বাংলাদেশের যথেষ্ট জনপ্রিয়।তাঁর মা, বাবা, ছোট কাকা মুক্তিযোদ্ধা। স্বাভাবিকভাবেই পাকিস্তানের সাথে কোনো রকম সহানুভূতি দেখাতে নারাজ তিনি।সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন অনেকেই হয়তো বলবেন, ক্ষমা মহৎ গুণ। আমি বলব, ১৯৭১-এ যে দেশের (পড়ুন পাকিস্তান) সেনাদের একটাই লক্ষ্য ছিল, বাংলাদেশকে পাকপন্থী তৈরি করা, তার জন্য আমাদের দেশের ৩০ লক্ষ মা-বোনের সম্ভ্রম নিতেও তাদের হাত থামেনি, আমি তাদের ক্ষমা করে মহৎ হতে চাই না।’

এখানেই শেষ না, নিজের পোস্টের পরিপ্রেক্ষিতে তিনি আরো জানান যারা বাংলা ভাষা চায়নি, যারা বাংলাদেশ চায়নি, সেই পাকিস্তানের প্রতি যাদের ভালবাসা তারা অবশ্যই ‘পাকিস্তানি উদ্বাস্তু’ হিসেবে বাংলাদেশে অবস্থান করছে।’

পোস্ট ঘিরে শুরু হয় বিতর্ক। অনেকেই অভিনেতাকে আক্রমণ করেন। সেখানেও থেকে থাকেননি তিনি। কড়া জবাব দিয়ে কমেন্ট বক্সে লিখেছেন ‘এই পোস্ট শুধুমাত্র বাংলাদেশে প্রীতি এবং দেশাত্মবোধ বোঝানো হয়েছে। এই পোস্টটি করা সাহসের পরিচয় নয়, শিক্ষার পরিচয়। যে শিক্ষা মূল্যবোধ তৈরি করে। তাই পোষ্টটি ডিলিট করব না।’

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর