বহু বছরের প্রেম তারপরে দেখতে দেখতে তিন বছরের বিবাহিত জীবন কাটিয়ে ফেললেন। গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষের কাল ছিল তৃতীয় বিবাহবার্ষিকী। দুজনেই সোশ্যাল মিডিয়ায় করলেন স্মৃতি রোমন্থন। পোস্ট করলেন বিয়ের ছবি।
View this post on Instagram
গৌরব বিয়ের ছবি দিয়ে ক্যাপশনে লিখলেন, “আমার পরাণ যাহা চায় তুমি তাই… ২৮/১১/২০১৭ দেখতে দেখতে তিন বছর কেটে গেল।”
View this post on Instagram
আর ঋদ্ধিমা নিজের প্রোফাইলে দুটো ছবি দিলেন। “আমার শক্তি, আমার পরিবার” এবং ” তোমার বাহুডোরে আমি সারাজীবন থাকতে চাই” এই ছিল তার ছবির ক্যাপশন।
View this post on Instagram
সবাই এই ছবি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। এই জুটি আদতেই সবার কাছে অত্যন্ত প্রিয়। এদের প্রেম অনেকের কাছেই আদর্শ। কিছুদিন আগেই দুইজন নৈনিতাল বেড়াতে গিয়েছিলেন এবং তার ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন।
View this post on Instagram





