এখন আধুনিক যুগে কারোর চেহারা নিয়ে মজা করা যেন আরও অনেকটা বেশি পরিমাণে দেখা দিচ্ছে। সে কোনও সাধারণ মানুষই হোক না কোনও সেলিব্রিটি, বডি শেমিং-এর শিকার হতে হয় তাদের। নিজের সেরকমই এক অভিজ্ঞতার কথা শেয়ার করলেন অর্জুন রামপালের বান্ধবী মডেল-অভিনেত্রী গ্যাব্রিয়েলা ডেমিট্রিয়াডেস।
ইনস্টাগ্রামে Ask Me Anything নামের একটি সেশন করেন গ্যাব্রিয়েলা। সেখানেই একজন তাঁকে প্রশ্ন করেন যে তিনি কখনও বডি শেমিং-এর শিকার হয়েছেন কী না?
এই উত্তরেই গ্যাব্রিয়েলা বলেন, “এখন ফ্যাশন ইন্ডাস্ট্রি যেভাবে বদল এসেছে, আগে পরিবেশ তেমন ছিল না। আমার চেহারা নিয়ে অনেক কটূক্তি শুনতে হয়েছে। কখনও আমার নিতম্ব ভীষণ ভারী শুনতে হয়েছে, কখনও থাই মোটা বলেও কথা শুনতে হয়েছে”।
তিনি আরও বলেন, “অনেক বছর এবং অনেক অভিজ্ঞতার পরে নিজেকে স্থির করতে পেরেছিলাম। বুঝেছিলাম, অন্যের চোখে আমার চেহারা কতটা আকর্ষণীয় তার উপর আমার যোগ্যতা নির্ভর করে না”।
এরপর একজন তাঁকে জিজ্ঞসা করেন যে তাঁর উজ্জ্বল ও নিখুঁত ত্বকের রহস্যটা কী? এর উত্তরে তিনি বলেন যে সন্তান হওয়ার পর এখন তাঁর মুখে বেশ কিছু পিগমেনটেশন দেখা দিয়েছে। তবে তিনি অ্যালকোহল খান না, প্রচুর ঘুমান ও সঠিক খাওয়াদাওয়া করেন। এর পাশাপাশি তিনি আরও জানান যে প্রচুর ব্যায়ামও করেন তিনি। মুখ ভালোভাবে ধুয়ে সানস্ক্রিন, ময়েশ্চারাইজার, ভিটামিন সি তাঁর ত্বকের উজ্জ্বলতা ধ্রেভ রেখেছে।
আরও পড়ুন- ‘তোমায় ভালোবাসা পাঠালাম’, কাকে উদ্দেশ করে নুসরতের এত ভালোবাসা?
এরপর একজন মজার ছলেই জিজ্ঞেস করেন যে “আপনার ছেলেকে আমি দত্তক নিতে পারি”? নেটিজেনের এমন আবদারে ছেলে আরিকের ছবি শেয়ার করে গ্র্যাব্রিয়েলা বলেন, “না। ওকে নিয়ে আমিই ভীষণ সংবেদনশীল”। ২০১৮ সালে অর্জুন রামপাল এবং গ্র্যাব্রিয়েলার পুত্র সন্তান আরিকের জন্ম হয়।





