নিন্দুকদের যোগ্য জবাব! লাল পেড়ে সাদা শাড়ি পরে সকলকে তাক লাগাল গুনগুন, হতবাক সৌজন্য

খড়কুটোধারাবাহিকটি শুরু হওয়ার সময় থেকেই দর্শক টেনেছে। টিআরপির দিক দিয়েও বরাবরই বেশ প্রথমের দিকেই থাকে এই ধারাবাহিক। অন্যান্য ধারাবাহিকের মতো ভিলেন, আক্রোশ ছাড়া এই ধারাবাহিকে রয়েছে একটি সুন্দর একান্নবর্তী পরিবারের গল্প। যে পরিবারের মানুষগুলো অর্থনৈতিক দিক দিয়ে প্রচণ্ড আহামরি কিছু না হলেও তাদের আনন্দ, হাসি, সারাদিন একসঙ্গে মজা, এসব দর্শকের মনে ধরেছে। একই গতানুগতিক ছক ছেড়ে বেরিয়ে এই ধারাবাহিক অল্প দিনেই দর্শকের মন কেড়েছে।

একান্নবর্তী পরিবারের বিয়ে হওয়ার পর থেকেই সারাদিন বাড়িটাকে মাতিয়ে তোলে গুনগুন। আর সাথে সৌজন্যের সঙ্গে তাঁর মিষ্টি মান অভিমানের পালা যেন আরও আকর্ষণীয় করে তুলেছে এই ধারাবাহিককে।খড়কুটো’ পরিবারে কিছুদিন আগেই খুশির খবর এসেছে। মা হতে চলেছে মিষ্টি। কিন্তু মিষ্টির মা হওয়ার খবর শুনে কিছুতেই বুঝতে পারেনি গুনগুন। এই নিয়েই দর্শকদের সমালোচনার মুখে পড়তে হয়েছিলেন তাকে।

আরও পড়ুন- বাবার অত্যাচারে জর্জরিত ইউভান, তবুও অনেকদিন পর বাবাকে পেয়ে বেশ উচ্ছ্বসিত রাজ-পুত্র

এর উপর দর্শকের দীর্ঘদিনের অভিযোগ ছিল বাঙালি পরিবারের বউ হয়ে শাড়ি পরে না গুনগুন। বাড়ির বউ কিন্তু সারাক্ষন ছোট ছোট জামাকাপড় পরে ঘুরে বেড়ায়। এবার আর নয়, দর্শকদের সেই অভিযোগের যোগ্য জবাব দিল গুনগুন।

নিন্দুকদের যোগ্য জবাব! লাল পেড়ে সাদা শাড়ি পরে সকলকে তাক লাগাল গুনগুন, হতবাক সৌজন্য

আরও পড়ুন- দাদু নিয়ে এল ডিভোর্সের কাগজ, সই করল সিড, তাহলে কী শেষমেশ উচ্ছেবাবুর থেকে আলাদা হয়ে গেল মিঠাই? 

‘খড়কুটো’র গতকালের পর্বে দেখা গেল, লাল পাড় সাদা শাড়ি পরে হাজির হয়ে তাক লাগিয়ে দিয়েছেন গুনগুন। বাড়ির সকলেই গুনগুনকে শাড়ি পড়তে দেখে অবাক হয়ে গিয়েছে। শুধু তাই নয়, গুনগুনকে শাড়ি পড়তে দেখে হতবাক সৌজন্যও। মনে মনে অবশ্য বলল, “এইতো শাড়ি পরে কি সুন্দর দেখাচ্ছে। এবার আমার বউ বউ মনে হচ্ছে গুনগুনের শাড়ি পরে সকলের সামনে আসার দৃশ্যটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার হওয়ার পর থেকেই বেশ ভাইরাল হয়েছে।

RELATED Articles