করোনার নামে প্রহসন বাংলায়! নেই কোন‌ও স্বাস্থ্যকর্মী, নিজের নমুনা নিচ্ছে রোগী নিজেই

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভয়াবহ অবস্থা ভারতের। কিন্তু ভোটের বাজারে বাংলার ছবিটা ঠিক কতটা ভয়ানক এই ঘটনাতেই প্রকাশ।

বাংলার জঙ্গিপুর হাসপাতালে করোনা পরীক্ষার নামে রীতিমতো প্রহসন চলছে। দেখা নেই কোনও স্বাস্থ্যকর্মী’র। করোনা পরীক্ষার নমুনা নিচ্ছেই রোগী নিজেই!

এই ঘটনায় কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের বক্তব্য, সহকর্মীরা অনেকেই করোনা আক্রান্ত। আর সেই জন্য নাকি নমুনা সংগ্রহে ভয় পাচ্ছেন নতুনরা!
তাই নতুন পন্থা বের করেছেন তাঁরা। কোনও স্বাস্থ্যকর্মী নন, করোনা পরীক্ষার জন্য রোগীকে নিজের নমুনা নিজেকেই সংগ্রহ করে দিতে হচ্ছে! মানা হচ্ছে না কোনও সিরিয়াল নম্বর। 

তাহলে এইভাবে চললে কার রিপোর্ট কে পাবে, কী করে বোঝা যাবে? সন্দিহান রোগীর আত্মীয় পরিজনরা। যদিও হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের বক্তব্য, সহকর্মীরা অনেকেই করোনা আক্রান্ত। নতুনরাও আসতে ভয় পাচ্ছেন। গ্লাভস‌ও নাকি মিলছে না। সেই কারণেই সমস্যা। উপায় না থাকায় রোগীকে কিট দিয়ে সোয়াব পরীক্ষা করতে বলা হচ্ছে।

আরও পড়ুন- কোথায় থামবে এই মৃত্যু মিছিল! ২৪ ঘণ্টায়, করোনায় মৃত্যু ২,৬২৪ জনের

উল্লেখ্য, ভোটের বাংলায় মুর্শিদাবাদ জেলায় করোনার থাবা সবথেকে বেশি পড়েছে যে এলাকাগুলিতে তার মধ্যে অন্যতম হল জঙ্গিপুর। স্থানীয়রা করোনা পরীক্ষার জন্য অনেকেই ভরসা করেন জঙ্গিপুর হাসপাতালে। কিন্তু সেখানকার অবস্থাই বেহাল। একজনমাত্র স্বাস্থ্যকর্মী গোটা বিষয়টি দেখছেন।

প্রসঙ্গত, ভোটের মাঝে এই জঙ্গিপুরেই সংযুক্ত মোর্চার প্রার্থীর মৃত্যু হয় করোনায়। যার জেরে এই কেন্দ্রে পিছিয়ে যায় ভোটগ্রহণ। 

জঙ্গিপুরের স্বাস্থ্যব্যবস্থার এইরকম বেহাল অবস্থা দেখে কপালে ভাঁজ পড়তেই পারে বাঙালির। ‌

আরও অন্যান্য খবর