নিজের স্পিন বোলিংয়ে ভারতকে অনেক ম্যাচ জেতানো হরভজন সিংকে এখন চলচ্চিত্রের পর্দায় অভিনয় করতে দেখা যাবে। হরভজন সিংয়ের নতুন ছবি ‘ফ্রেন্ডশিপ’- এর টিজার প্রকাশিত হয়েছে ২ মার্চ। হরভজন তার টুইটার হ্যান্ডেলে তাঁর ছবির টিজার শেয়ার করেছেন। টিজারটি তিনটি ভিন্ন ভাষায় প্রকাশিত হয়েছে।
Sharp,Crisp,Intense #FriendShipMovieTeaser of my Movie is Here.Enjoy it,Guys!
Tamil –https://t.co/LSUImD7xUG
Telugu-https://t.co/unECTwvJK5
Hindi-https://t.co/BSzIWz05iG@JPRJOHN1 @akarjunofficial @shamsuryastepup #Losliya @actorsathish @JSKfilmcorp @ImSaravanan_P
— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 1, 2021
‘ফ্রেন্ডশিপ’ ছবিতে হরভজনকে একজন ছাত্র নেতার ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে। দুই মিনিটের এই টিজারে হরভজনকে অ্যাকশন করতে ও নাচতে দেখা যাচ্ছে। টিজারটি তামিল, তেলেগু এবং হিন্দিতে প্রকাশিত হয়েছে। টিজার শেষে হরভজনকেও দেখা গিয়েছে ক্রিকেট মাঠে। এখন দেখার বিষয় হল যে ভক্তরা হরভজনের এই নতুন অবতার পছন্দ করেন কিনা। চলতি বছরের গ্রীষ্মে ছবিটি মুক্তি পেতে পারে।
আরও পড়ুন: হার্দিক পাণ্ডিয়ার স্ত্রী নাতাশার নাচের ভিডিও ভাইরাল, উষ্ণতা ছড়ালেন নেট দুনিয়ায়
হরভজন এর আগে পাঞ্জাবি ছবিতেও অভিনয় করেছেন। হরভজন দীর্ঘদিন ধরে ভারতীয় দলের বাইরে রয়েছেন। এই মিনি নিলামে হরভজন সিংকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। এর আগে হরভজনকে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে দেখা গিয়েছে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!