জনপ্রিয় এই অনলাইন শপিং সাইটে এত দামেই বিক্রি হচ্ছে । তবে রয়েছে এক্সক্লুসিভ অফার। এই গামছার ওপর রয়েছে৮২ শতাংশ ছাড়। তার জেরে গামছার দাম পড়বে ২০৮ টাকা। তবে গামছার এই দামে আমজনতা হতবাক। ঘরের জিনিসপত্র কেনার তাগিদে ফ্লিপকার্টে ঢুঁ মেরেছিলেন নামী বহুজাতিক সংস্থার এক কর্মী শুভম।
গামছার দাম দেখার পর অ্যাড টু কার্ট অপশন পর্যন্ত পৌঁছাতে পারেননি তিনি। নিজের অভিজ্ঞতা সম্পর্কে জানাতে গিয়ে তিনি বলেছেন, লোকাল ট্রেনে ইদানীং বিশেষ যাতায়াত না হলেও অতীতের স্মৃতি আঁকড়ে আত্মবিশ্বাসের সাথে তিনি এটুকু বলতে পারবেন যে এই গামছা গুলি লোকাল ট্রেনে ১২০ থেকে ১৫০ টাকার মধ্যে বিক্রি হয়।২০০ টাকা দাম হলে তা বিশ্বাসযোগ্য বলে জানান তিনি। গামছা নাকি ডিজাইনার শাড়ি? ১১৯৯ টাকার এই গামছা নিয়ে রসিকতার সুরে প্রশ্ন করলেন তিনি।
প্রোডাক্টের বিবরণে লেখা হয়েছে, বাংলার এই গামছা সহজেই হাত দিয়ে পরিষ্কার করা যাবে। সহজে নিংড়ে শুকোতেও দেওয়া যাবে। গামছা শুকানোর ক্ষেত্রে রয়েছে বিধিবদ্ধ সতর্কীকরণ। প্রথমবার ধোয়ার আগে এই গামছা ঠান্ডা বা ঈষদুষ্ণ নুন জলে ভিজিয়ে রাখতে হবে। অনলাইন সাইট থেকে জানা গেছে এই গামছা তৈরি হয়েছে বেলডাঙায়।
হাজার টাকার বেশি দামি এই গামছা ব্যবহার করে কিছু গ্রাহক অসাধারণ মন্তব্য করলেও একজন গ্রাহক লিখেছেন, প্রোডাক্ট এর দাম অত্যন্ত বেশি হলেও তাঁর অভিজ্ঞতা অত্যন্ত খারাপ। গামছা ব্যবহারকারী আরো একজন একই রকম মন্তব্য করেছেন। অত্যন্ত খারাপ অভিজ্ঞতা হয়েছে বলে জানিয়েছেন তিনি। কবে গুণমান এর থেকেও এক্ষেত্রে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে গামছার দাম। কটাক্ষের সুর শোনা গিয়েছে শুভমের গলায়।”এক গামছার এত দাম- রাম রাম “এমনটাই বলেছেন তিনি।





