ভারত-চীন (India-China) সংঘর্ষ ইস্যুতে শুরু থেকেই কেন্দ্রের চরম বিরোধিতা করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)। একদিকে যখন দুই পড়শি দেশের বিদেশমন্ত্রীরা (Foreign ministers) মস্কোয় (Moscow) সীমান্ত সমস্যা নিরসনে বৈঠক করছেন তখনও নিজেদের আক্রমণাত্মক রণনীতি বদলাচ্ছে না কংগ্রেস। আজ ফের সরকারের চীনা নীতি নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন সোনিয়া (Sonia Gandhi) পুত্র।
চীনা ইস্যুতে প্রথম থেকে ফ্রন্টফুটে গান্ধী পরিবার। বিভিন্নভাবে বারবার কেন্দ্রের ওপর চাপ সৃষ্টি করেছেন তাঁরা। দেশের এই চরম সংকটের মুহূর্তে এইরকম আক্রমনাত্মক রণনীতি আদৌ ঠিক কিনা, সেই নিয়ে কংগ্রেসের মধ্যেই তৈরি হয়েছে দ্বন্দ। যদিও তাতে নিজেদের অবস্থান বদলাচ্ছেন না সনিয়া-রাহুলরা!
আর আজ ফের নিজেদের অবস্থান পরিষ্কার করে খুব পরিকল্পনামাফিক একটি ট্যুইট করেন রাহুল গান্ধী। নিজের ট্যুইটে রাহুল গান্ধী জিজ্ঞেস করেন মোদী সরকারের আদৌ কোনও পরিকল্পনা আছে কিনা দখল হয়ে যাওয়া জমি উদ্ধার করার বিষয়ে?
https://twitter.com/RahulGandhi/status/1304257850768789505?s=20
প্রসঙ্গত উল্লেখ্য, জিএসটি (GST) ক্ষতিপূরণ মেটাতে অক্ষমতার কথা জানিয়ে নির্মলা সীতারামণ (Nirmala Sitharaman) বলেছিলেন যে করোনা মহামারী অ্যাক্ট অফ গড (Act of God), একটা এমন ঘটনা যা আগের থেকে আঁচ করা সম্ভব নয়। তাই তার জেরে যে রাজস্ব ক্ষতি হয়েছে রাজ্যগুলির সেটা কেন্দ্রের পক্ষে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়, বলেই জানান তিনি।
তখন থেকে এই ‘অ্যাক্ট অফ গড’ শব্দটি ব্যবহার করে মোদী সরকারকে বিঁধছে বিরোধীরা।
সূত্র মারফত জানা গেছে ভারত চীন উভয় দেশের সম্পর্কের বরফ নামমাত্র হলেও গলেছে, পাঁচটি বিষয়ে একমত হয়েছেন উভয়দেশের বিদেশমন্ত্রী।





