একের পর এক সিনেমাকে বয়কটের ডাক দিচ্ছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। এবার তৃণমূলের বিধায়ক তথা টলিউডের পরিচালক রাজ চক্রবর্তীর নতুন সিনেমা ধর্মযুদ্ধকে বয়কটের ডাক দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন। তবে রাজ চক্রবর্তী ও গর্জে উঠেছেন নিন্দুকদের বিরুদ্ধে।
তৃণমূলের ব্যারাকপুরের বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী প্রযোজিত নতুন সিনেমা ‘ধর্মযুদ্ধ’। হিন্দুত্ববাদী সংগঠন এই সিনেমাকে বয়কটের ডাক দিয়েছে। অভিযোগ, এই সিনেমাতে ভগবত গীতার শ্লোক পড়ে মানুষের গলা কাটা দেখানো হয়েছে।
সম্প্রতি ফেসবুকে চৌকিদার শ্যামা নামে একটি প্রোফাইল থেকে ধর্মযুদ্ধ বয়কটের ডাক দেওয়া হয়েছে। সেই পোস্টে ‘রাজ খান চক্রবর্তী’ বলে কটাক্ষ করে প্রশ্ন তোলা হয়েছে ‘সনাতন ধর্মীয়ভাবে আঘাত করা সাহস এরা কোথা থেকে পায়?’
উল্লেখ্য,এই ছবি র ট্রেলার প্রকাশ্যে আসার পর অভিনেত্রী পান্য মিত্র কে এক হাতে নিয়ে ধর্মযুদ্ধকে ভয় করে ডাক দিয়েছিলেন বিজেপি বিধায়ক তথাগত রায়। তিনি টুইট করে বয়কটের ডাক দিয়েছিলেন এই ছবিকে।





