অনাথ বাচ্চাদের জন্য একদম বিনামূল্যে কেক! যোগী রাজ্যের বেকারি দোকানের অভিনব উদ্যোগের ছবি ভাইরাল

একটা পোস্টার যা হাসি ফুটিয়েছে হাজারো অনাথ বাচ্চার মুখে। একটি বেকারি সামনে পোস্ট দেওয়া হয়েছে ১৪ বছর বয়স পর্যন্ত অনাথ বাচ্চাদের বিনামূল্যে দেয়া হবে কেক। শুধু তাই নয়, সঙ্গে মিষ্টির বাক্স বিতরণ করা হবে। এই ঘটনা যোগী আদিত্যনাথ রাজ্যের উত্তরপ্রদেশে।

সোশ্যাল মিডিয়া টুইটারে অবনী স্মরণ এক আইএএস অফিসার পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে ওই বেকারির দোকানে সামনে লেখা রয়েছে,’ ফ্রি ফ্রি ফ্রি ১৪ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেমেয়েদের মা-বাবা নেই তাদের জন্য বিনামূল্যে কেক’।

রাখির বিশেষ দিনে উত্তরপ্রদেশের দেওরিয়াতে এক বিকারির দোকানে এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। এই পোস্ট ভাইরাল হতেই সমাজের বিভিন্ন স্তরের মানুষ ওই বেকারির মালিককে সাধুবাদ জানিয়েছেন।

ছবি পোস্ট করে আইএএস আধিকারিক অবনীশ ক্যাপশনে লিখেছেন,’ দোকানের মালিকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা’। ইতিমধ্যেই এই পোস্ট ভাইরাল হয়েছে প্রায় সাড়ে চার হাজার মানুষ রিটুইট করেছেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles