‘আমি রতন টাটা বলছি, আমরা কি দেখা করতে পারি?’ এক ফোন কলেই বদলে গেল ব্যবসার ভবিষ্যৎ

শুধু একটা ফোন কল আর তাতেই বদলে গেছে এক যুবক-যুবতীর জীবন। ফোনটা অবশ্য করেছিলেন শিল্পপতি রতন টাকা। আর তাতেই উচ্চতার শিখরে পৌঁছেছে ওই যুবক-যুবতীর ব্যবসা। ঘটনাটি কী?

রিপোজ এনার্জি নামক স্টার্টআপ কোম্পানির দুই কর্ণধার অদিতি ভোঁসলে এবং চেতন ওয়ালুঞ্জ। এই স্টার্টআপটি ‘মোবাইল ইলেকট্রিক চার্জিং ভেহিকেল’ চালু করেছে। স্টার্ট আপ শুরু করার আগে দুই কর্ণধারের ইচ্ছা ছিল তাদের মেন্টর হিসেবে রতন টাটাকে পাওয়ার। সেই মতো চিঠিও করেছিলেন তাঁরা। সবাই বলেছিল এসব ‘অসম্ভব’। তাই তাঁরা ধীরে ধীরে ব্যবসা শুরু করে দেন।

চিঠির উত্তর না পেয়ে ওঁর সঙ্গে দেখা করতে তাঁরা রতন টাকার বাড়ির সামনে ১২ ঘন্টা অপেক্ষা করেন। ফাঁকা শুয়ে হোটেল রুমে ফিরে আসেন। হোটেলে ফিরে অদিতির কাছে একটি ফোন আসে। আর ফোনের ওপারে ছিলেন টাটা গ্রুপস অ্যান্ড সন্সের কর্ণধার রতন টাটা স্বয়ং।

ফোনে বলা হয়,’ হ্যালো, আমি কি অদিতির সঙ্গে কথা বলতে পারি?’ এর উত্তরে অদিতি জানতে চান, ‘আপনি কে বলছেন?’ তখন ফোনের ওপ্রান্ত থেকে উত্তর আসে, ‘আমি রতন টাটা বলছি, তোমার চিঠি পেয়েছি, আমরা কি দেখা করতে পারি?’ অসম্ভবকে সত্যি হতে দেখে চমকে ওঠেন অদিতি।

পরের দিন রতন টাটার বাড়িতে পৌঁছান তাঁরা। সকাল ১১ টা থেকে প্রায় তিন ঘন্টা মিটিং হয় তাঁদের। কোম্পানিকে আরও উচ্চতার শিখরে নিয়ে যেতে টিপস দেন খোদ রতন টাকা। এখানেই শেষ নয়, এই সংস্থায় মোটা অংকের বিনিয়োগ করেছেন রতন টাটা।

অদিতি হচ্ছে তন জানিয়েছে ওই মুহূর্ত তাদের কাছে স্বপ্নের মতন ছিল। শুধু একটা ফোন কল, বদলে গেল ব্যবসার ভবিষ্যৎ। এই স্টার্টআপে ২০১৯ এর পর 2022 সালে দ্বিতীয় দফার বিনিয়োগ করেছে টাটা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর