হইচই ফেলে সিজন চার শুরু করল ‘হইচই’, আসছে ২৫টি নতুন ওয়েব সিরিজ!

বাংলা ওয়েব সিরিজ জগতে এবার হইচই ফেলে দিল এসভিএফের ওটিটি প্ল্যাটফর্ম হইচই (HoiChoi)! একসঙ্গে নতুন ২৫টি ওয়েব সিরিজের (Web Series) ঘোষণা করল এই এন্টারটেনমেন্ট সংস্থা। এদের মধ্যে বেশ কয়েকটি নতুন সিরিজ এবং বাকিগুলি আগে সিরিজের পরবর্তী সিজন। স্বাভাবিকভাবেই হইচইয়ের সাবস্ক্রাইবাররা এই ঘোষণায় অত্যন্ত খুশি যা বোঝা যাচ্ছে পোষ্টের কমেন্ট বক্সে।

যে ২৫ টি সিরিজ আসতে চলেছে তার মধ্যে পুরনো উল্লেখযোগ্য সিরিজ গুলি হল, সৌরভ দাস ও স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত চরিত্রহীন ৩, রাইমা সেন ও প্রিয়াংকা সরকার অভিনীত হ্যালো ৩, তানসেনের তানপুরা ২, অনির্বাণ ভট্টাচার্যের ব্যোমকেশ সিরিজের মগ্ন মৈনাক, সেই যে হলুদ পাখি ২ ইত্যাদি। নতুন সিরিজের মধ্যে অত্যন্ত আকর্ষণীয় কিছু সিরিজ হল, তুহিনা দাস অভিনীত দময়ন্তী, মেকআপ স্টোরি, মহাভারত মার্ডারস, গোরা দ্য প্রাইভেট ডিফেকটিভ ইত্যাদি।

স্বাভাবিকভাবেই ২৫ টি সিরিজ এর পোস্টার দেখে চমকে গিয়েছেন দর্শকরা। অধিকাংশ সিরিজের পোস্টার ও নাম দেখে অনুমান করা হচ্ছে যেগুলো থ্রিলার জঁরের সিরিজ, সেখানে একসঙ্গে এতগুলো থ্রিলার সিরিজ পেয়ে রীতিমতো উত্তেজিত দর্শকরা। অভিনয় তালিকায় কে নেই, অনির্বাণ ভট্টাচার্য, স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রাবন্তী, সোহম চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, মধুমিতা সরকার, রাইমা সেন, অর্জুন চক্রবর্তী সহ এক ঝাঁক বাংলা সিনেমা সিরিয়াল জগতের তারকা দাপিয়ে অভিনয় করতে আসছেন হইচই সিরিজ গুলিতে। দীর্ঘ প্রতীক্ষার অবসান হওয়ায় খুশি দর্শকরাও। খুব শীঘ্রই এই সিরিজ গুলি দেখা যাবে হইচইতে। ফলে লকডাউনে দর্শকদের বাংলা কনটেন্ট নিয়ে আর চিন্তা রইল না।

RELATED Articles

Leave a Comment