‘মুখ খুললেই পঞ্চাশ হাজার ভোট কেটে যায়, পিকে বলেছে চুপ থাকতে’, মমতাকে তীব্র কটাক্ষ বাণী তথাগত রায়ের

মেঘালয়ের রাজ্যপালের পদ থেকে অব্যাহতির পরপর বাংলায় ফিরেই স্ট্রেট কাট খেলতে শুরু করেছেন বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তথাগত রায় (Tathagata Roy)। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্দেশ্যে বলেই বসলেন, “আপনি যখন মুখ খোলেন তখন ৫০ হাজার ভোট এমনিই কেটে যায়। পিকে বলেছেন আপনাকে চুপ থাকতে।”

স্বাভাবিকভাবেই তথাগত বাবুর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসক দলের দাবি, মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করেছেন তথাগত রায়। যদিও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূলের সেই দাবি উড়িয়ে দিয়েছেন একদা ত্রিপুরার রাজ্যপাল তথাগত বাবু।

https://twitter.com/tathagata2/status/1307160437461458944

আজকেই একটি টুইট করেছেন তথাগত রায়। সেখানে তিনি লিখেছেন, “তৃণমূলের পলিটিকাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর (Prashant Kishor) মুখ্যমন্ত্রীকে মুখ খুলতে বারণ করেছেন। এক একবার আপনি মুখ খোলেন, ডহরবাবু, চপ-শিল্প, যৌনধর্ম, বিষ্ণুমাতা বলেন আর পঞ্চাশ হাজার ভোট ভেগে যায়! একদম চুপ। কিন্তু এত করেও আর ফাটা ডিমে তা দিয়ে কি ফল পাবে!”

আগস্ট মাসেই মেঘালয়ের রাজ্যপাল পদের সময়সীমা পূর্ণ করে পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন তথাগত রায়। এসেই বাংলা বিজেপিতে সদস্য পদের জন্য আবেদন জানিয়েছেন। রাজনৈতিক মহলে জোরদার জল্পনা, বর্ষীয়ান এই নেতাকে কোন গুরুত্বপূর্ণ পদেই বসাতে চলেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব।

যদিও রাজ্য বিজেপি-র তরফে এখনও পর্যন্ত সরাসরি কিছু বলা হয়নি কিন্তু কয়েকজন নেতা যে তার পাশে রয়েছেন একথা দলের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে। দুই রাজ্যের রাজ্যপাল থাকাকালীন বিতর্কিত মন্তব্য করার জন্য বিখ্যাত তথাগত রায়। এবার বাংলায় এসে মমতার বিরুদ্ধে মুখ খুলে রাজ্য বিজেপিতে নিজের প্রাসঙ্গিকতা বজায় রাখার চেষ্টা করছেন বিজেপির এই বর্ষীয়ান নেতা এমনটাই মত ওয়াকিবহাল মহলের।

RELATED Articles

Leave a Comment