সময়ের সাথে বয়স বাড়ে, আর সাথে সাথে পূজোর মানে টা বদলে যায় আমাদের প্রত্যেকের জীবনে। ছোটবেলার ক্যাফ ফাটানো বন্দুক বা ঢাকের আওয়াজ পেরিয়ে যেটা পরে থাকে সেটা হলো ছুটিতে একটু অন্যভাবে কাটানো। অভিনেত্রী সন্দীপ্তা সেনের কাছেও বিষয়টা অনেকটা একই রকম। পুজোর মরশুমে তিনি খুঁজে বেরান খোলা আকাশ ,যেখানে নিজের মতো করে ডানা মেলে উড়তে পারবেন। গত বছরে অতিমারি কাটিয়ে এবছরের পূজো নিয়ে মুখ খুললেন তিনি।
ছোটবেলার পুজোর কথা বলতে গিয়ে স্মৃতির পাতায় ভাসছেন অভিনেত্রী। তার কথায়,ছোটবেলা কী ভীষণ অন্য রকম ছিল। পুজোর নতুন জামার গন্ধ ছিল। চারটে দিন ছুটি ছিল। আমি বড় হয়েছি ভবানীপুরে। বাড়ির পাশে ভবানীপুর হরিশ পার্ক। সেখানে মায়ের মুখ দেখা, অঞ্জলি দেওয়া তো ছিলই এক দিকে। আর ছিল বিভিন্ন রকমের রাইডস চড়া। সে সব রোজ গিয়ে চড়তাম। এত চড়তাম যে, শেষে আমাদের ওগুলো ফ্রি করে দেওয়া হত। সেই রাইডসগুলো কোথায় গেল?
দক্ষিণ কলকাতার পূজা মানেই ম্যাডক্স স্কোয়ার। সেখানে ছাড়া পূজার মজাই মাটি। সেখানে কলেজে পড়ার সময়ও চুটিয়ে পূজা কাটিয়েছেন তিনি। দুর্গা ধারাবাহিকে অভিনয় করার সময় থেকেই যথেষ্ট জনপ্রিয় মুখ তিনি। ম্যাডক্স স্কোয়ারে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন তিনি।

অভিনেত্রীর কথায় “ম্যাডক্স স্কোয়ারে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি। একটি ছোট্ট মেয়ে প্রতিমার দিকে পিছন করে দাঁড়িয়ে। ওর নজর আমার দিকে। হঠাৎ চেঁচিয়ে উঠল, ‘‘মা দ্যাখো দুর্গা!’’ ওর মা ওকে বোঝাচ্ছেন, পিছন ফিরে দাঁড়িয়ে কোথায় ঠাকুর দেখছ! সামনে তো মা দুর্গা দাঁড়িয়ে। কী সুন্দর সাজিয়েছে দ্যাখো। আমিও পায়ে পায়ে মণ্ডপে এসে দাঁড়িয়েছি। মেয়েটি তখনও তার মাকে আমায় দেখিয়ে বোঝানোর চেষ্টা করছে। হঠাৎ আমার দিকে চোখ পড়তেই বাচ্চাটির মা স্তম্ভিত। আমি বুঝলাম, লোকে চিনতে পারছে।”
তবে এসবের মধ্যেই একটি আজব ঘটনা ঘটলো অভিনেত্রীর সাথে। একজন পকেট থেকে টাকা বের করে এগিয়ে দেন সন্দীপ্তার দিকে, অনুরোধ করেন “একটা অটোগ্রাফ দেবেন?’’

কথায় বলে মাছে ভাতে বাঙালি। অভিনেত্রী সন্দীপ্তা সেন এক্কেবারে সেরকম। পূজো হোক আর উৎসব চারদিন পাতে চাই মাছ।তবে পুজোর সময় ডায়েটের কোনো তোয়াক্কা করেননা। বরং বাঙালিয়ানা ছোয়ায় সকালে লুচি, বেগুন ভাজা বা ছোলার ডাল। দুপুরে ভাতের পাতে মাটন। তবে এসবের মধ্যে মাছ আবশ্যিক। অভিনেত্রীর কথায় ভেটকির পাতুরি হতে পারে। কিংবা চিংড়ি বা সর্ষে ইলিশ আমার চাইই।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!