ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন, সুশান্ত মৃত্যু তদন্তের মাঝেই পাপারাৎজিদের জানালেন রিয়া 

গতবছর বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু কাঁপিয়ে দিয়ে গিয়েছিল ভারতীয় বিনোদন থেকে রাজনৈতিক জগতকে। তাঁর মৃত্যুর পর‌ই কোন প্রকার তদন্ত ছাড়াই সমস্ত দোষ নিয়ে পড়ে প্রয়াত অভিনেতা অভিনেত্রী বান্ধবী রিয়া চক্রবর্তী’র ওপর।

সুশান্ত মৃত্যুর পরেই বলিউডের ওপর শুরু হয় মাদক তদন্ত। একে একে উঠে আসে সব বড় বড় নাম। মাদক রাখার অভিযোগে জেলে যান রিয়া ও তার ভাই শৌভিক চক্রবর্তী। পরে ছাড়া পান। কিন্তু ওই কয়েকটা মাসে মিডিয়া, পুলিশ, ক্যামেরা তছনছ হয়ে গেছে রিয়ার ব্যক্তিগত জীবন। কিন্তু এবার সেই জীবনকেই ধীরে ধীরে নিজের মতো করে গুছিয়ে নিচ্ছেন অভিনেত্রী।ফেরার চেষ্টা করছেন স্বাভাবিক জীবনে। প্রায়ই বাড়ির বাইরে পাপারাৎজিদের ক্যামেরায় বন্দি হতে দেখা যাচ্ছে তাঁকে।

একটা সময় সুশান্তের সঙ্গে যে জিমে যেতেন সেখানেই যাচ্ছেন নিয়মিত। কিন্তু মিডিয়ার প্রশ্নের জবাব এড়িয়ে যাচ্ছিলেন।

গতকাল অর্থাৎ শুক্রবার বহুদিন পর পাপারাৎজিদের সঙ্গে কথা বললেন রিয়া। এক সাংবাদিক প্রথম করলেন, কেমন আছেন তিনি? উত্তরে রিয়া চক্রবর্তী জানান, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। কালো টি-শার্ট, কালো ট্র্যাক প্যান্ট পরে খোলা চুল, হাতে জলের বোতল নিয়ে জিম থেকে বেরিয়ে আসতে দেখা যায় তাঁকে। মুখে মাস্ক পরেছিলেন তিনি। তবে চোখের চাহনিতে ঠোঁটের আলতো হাসি পাপারাৎজিদের লেন্সবন্দি হয়। এরপর গাড়িতে উঠে বাড়ির পথে রওনা দেন ‘জলেবি’ খ্যাত অভিনেত্রী।

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে পরিচালক রুমি জাফরি জানিয়েছিলেন, ঘুরে দাঁড়াবেন রিয়া। আর এবার তেমনটাই হচ্ছে। জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে দেখা যাচ্ছে তাঁকে। আগামীতে পরিচালক রুমি জাফরির আগামী ছবি ‘চেহরে’-তে অভিনয় করবেন রিয়া চক্রবর্তী।

RELATED Articles