ভারতে এসে কেঁদে ফেলেছিলেন টাইটানিক খ্যাত অভিনেত্রী কেট উইন্সলেট, কারণ জানতে এখনই পড়ুন

বিশ্বজুড়ে ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল হলিউডের কালজয়ী চলচ্চিত্র ‘টাইটানিক’। অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও (জ্যাক ডসন)-এর সাথে রোজ ডিউইট বুকারের চরিত্রে অভিনয় করেছিলেন কেট উইন্সলেট।

সম্প্রতি একটি সাক্ষাত্‍কারে অত্যন্ত আবেগী হয়ে পড়েন কেট। তিনি জানান সিনেমাটি রিলিজ করার কয়েক বছর পর তিনি ভারতে এসেছিলেন। আর হিমালয়ের পাদদেশে নিজের একমাত্র সঙ্গী ব্যাকপ্যাক নিয়ে হাঁটছিলেন। সেসময় একজন ৮৫ বছর বয়সী এক বৃদ্ধ যিনি লাঠিতে ভর দিয়ে হাঁটছিলেন এবং এক চোখে দেখতে পেতেন না তিনি তাঁর দিকে এগিয়ে আসেন এবং বলেন ‘তুমি‘ টাইটানিক-এর অভিনেত্রী তাই না? এরপর অভিনেত্রী বলেন হ্যাঁ, এবং ওই বৃদ্ধ কেবল নিজের হৃদয়ে হাত রেখে বলেন, ‘ধন্যবাদ’। কেট জানান এই ঘটনা তাকে অভিভূত করে তোলে এবং তাঁর চোখের কোণে জল চলে আসে। তিনি জানান “এই ঘটনা সত্যিই আমাকে বুঝতে সাহায্য করেছিল যে এই সিনেমাটি কত মানুষের হৃদয়-এ পৌঁছেছিল।“

RELATED Articles

Leave a Comment