‘বলিউড অভিনেত্রীরাই খালি মাদক নেন? অভিনেতারা রান্না করেন?’ তীব্র কটাক্ষ মিমি চক্রবর্তীর

সুশান্ত সিং রাজপুত-এর (Sushant Singh Rajput) অস্বাভাবিক মৃত্যু মামলায় সম্প্রতি গোটা বিষয়টি ঘুরে গিয়েছে মাদকচক্র যোগে। ধীরে ধীরে বলিউডের নেশাগ্রস্ত দিকটি সকলের সামনে বেরিয়ে আসছে যেখানে জড়িত রয়েছেন বলিউডের প্রথম সারির অভিনেত্রীরা।

এই ব্যাপারে এবার বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। তার প্রশ্ন, বলিউডে কি শুধু অভিনেত্রীরাই মাদক (Drug) সেবন করেন? অভিনেতারা কি শুধু রান্নাবান্না করেন নাকি?

টুইটারে রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছে মিমি, ট্যুইট করে তিনি লিখেছেন ‘হ্যাঁ, পিতৃতন্ত্র (patriarchy)| বলিউডের মহিলারা সবাই ড্রাগ নিচ্ছেন, হ্যাশ নিচ্ছেন| আর পুরুষরা রান্না করছেন, ঘর পরিষ্কার করছেন, জোড়হস্তে ঈশ্বরের কাছে নিজেদের স্ত্রীর জন্য কাঁদতে কাঁদতে বলছেন ওদের রক্ষা করুন প্রভু’।

স্বাভাবিকভাবেই মিমির এই টুইট নিয়ে শুরু হয়েছে বিতর্ক। মহিলারা বেশিরভাগ মিমিকে সমর্থন করছেন। কিন্তু পুরুষরা আবার মিমির বিরোধিতা করছেন। তাঁদের দাবি, পিতৃতন্ত্র কথাটি ব্যবহার করে মিমি পুরুষদের বিরুদ্ধে দোষারোপ করছেন। কিন্তু এই তৃণমূল সাংসদ নিজের দাবিতে অনড়।

বস্তুত গোটা দেশ জুড়েই একই বিতর্কের ঝড় উঠেছে ফলে মিমি একা নয় গোটা দেশে অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন যে শুধুমাত্র বলিউড অভিনেত্রীদের কেন ডাকা হচ্ছে? অভিনেতারা কি গোটা ব্যাপারে কিছুই জানতেন না? বর্তমানে দিনভর সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে একই বিতর্ক। অন্যদিকে ইতিমধ্যেই এনসিবি দপ্তরে হাজিরা দিয়ে ফেলেছেন রকুল প্রীত ও দীপিকা। এবার তাদের বক্তব্য সামনে আসার অপেক্ষায় গোটা দেশ।

RELATED Articles

Leave a Comment