‘চটিচাটা’ বিতর্ক পেরিয়ে দীঘায় নয় পুরীতেই গেলেন ইমন চক্রবর্তী! স্বামী নীলাঞ্জনকে সঙ্গে নিয়ে জগন্নাথ দর্শনে গায়িকা, ভাগ করে নিলেন বিশেষ ছবি?

কয়েকদিন আগেই কলকাতা বিমানবন্দরের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন গায়িকা ইমন চক্রবর্তী। বিশেষ করে মহিলাদের শৌচালয়ের অবস্থা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। সেই পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল নানা আলোচনা। তবে সেই বিতর্ক কাটতে না কাটতেই এবার পুরীর জগন্নাথ ধাম থেকে নতুন ছবি ভাগ করে নিলেন গায়িকা। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে স্বামী নীলাঞ্জনের সঙ্গে তিনটি ছবি পোস্ট করেন তিনি। আর সেই ছবিগুলো ঘিরেই ভক্তদের মধ্যে ফের শুরু হয়েছে চর্চা। ছবিতে দেখা যায়, পুরীর মন্দির চত্বরে বেশ আনন্দের মুহূর্ত কাটাচ্ছেন দুজনেই। জগন্নাথ দর্শনের পর তাঁদের মুখেও ধরা পড়ে ভক্তির আবেগ।

প্রথম ছবিতে দেখা যায়, জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছেন ইমন ও তাঁর স্বামী নীলাঞ্জন। তাঁদের হাতে জগন্নাথের মূর্তি তুলে দিচ্ছেন এক পান্ডা। দ্বিতীয় ছবিতে দেখা যায়, রিকশায় চেপে ফিরছেন দুজনে। আর তৃতীয় ছবিতে মন্দিরের সামনে দাঁড়িয়ে ক্যামেরার দিকে পোজ দিয়েছেন এই দম্পতি। দুজনের গলায় ছিল পুরীর মন্দিরের ধ্বজা। ছবি পোস্ট করে ইমন লিখেছেন, ‘বারবার দর্শন দিও বাবা’। সঙ্গে জুড়ে দিয়েছেন ‘জয় জগন্নাথ’ হ্যাশট্যাগও। ভক্তদের অনেকেই সেই পোস্টে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। খুব অল্প সময়েই ছবিগুলো ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।

জগন্নাথদেবের প্রতি ইমনের ভক্তির কথা অনেকেরই জানা। নিজের বাড়িতেও তিনি জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন। নিয়ম করে পুজোও করেন। শুধু তাই নয়, বছরের বিভিন্ন সময়েই তিনি পুরীতে যান দর্শনের জন্য। বিশেষ করে রথযাত্রা বা স্নানযাত্রার মতো উপলক্ষে বাড়িতেও বিশেষ পুজোর আয়োজন করেন গায়িকা। ব্যস্ত কাজের মাঝেও ধর্মীয় আচার ও ভক্তিকে তিনি সবসময় গুরুত্ব দেন। তাই পুরী সফরের এই ছবিগুলো তাঁর অনুরাগীদের কাছেও বিশেষ গুরুত্ব পেয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, এই সফরে গায়িকার মুখে অন্যরকম শান্তির ছাপ দেখা যাচ্ছে।

আরও পড়ুন: কলকাতা বিমানবন্দরে আচমকা বিকট শব্দ, মুহূর্তে ছিঁড়ে নিচে নামল লিফট! রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন ভয়াব’হ দুর্ঘট’নায় গুরুতর আ’হত ৩ কর্মী!

সংগীত জগতেও ইমন চক্রবর্তীর সাফল্য যথেষ্ট উল্লেখযোগ্য। ২০১৭ সালে ‘প্রাক্তন’ ছবির ‘তুমি যাকে ভালোবাসো’ গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। সেটাই ছিল তাঁর প্রথম প্লেব্যাক গান। পরে বাংলা সংগীত জগতে আরও জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এছাড়া ‘পুতুল’ ছবির ‘ইতি মা’ গান আন্তর্জাতিক স্তরেও প্রশংসা পায়। সেই গান অস্কারের অফিসিয়াল রেসে জায়গা করে নিয়েছিল বলেও খবর প্রকাশ্যে আসে। বাংলা গানের ক্ষেত্রে এটি ছিল একটি বড় সাফল্য। পাশাপাশি দুবার বাংলা ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছেন ইমন। সোশ্যাল মিডিয়াতেও তাঁর জনপ্রিয়তা যথেষ্ট চোখে পড়ার মতো।

তবে জনপ্রিয়তার পাশাপাশি বিতর্কও কম পিছু নেয়নি গায়িকাকে। রাজনৈতিক মহলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে নানা সময়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। বিশেষ করে তৃণমূল কংগ্রেসের সঙ্গে নাম জড়ানো নিয়ে সামাজিক মাধ্যমে বহু আলোচনা হয়েছে। এমনকী, তিনি ভোটে প্রার্থী হতে পারেন বলেও একসময় জল্পনা ছড়িয়েছিল। যদিও সরাসরি রাজনীতিতে যোগ দেননি ইমন। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সময় তাঁকে তৃণমূলের প্রচারে দেখা গিয়েছিল। এরই মাঝে সম্প্রতি কলকাতা বিমানবন্দরের মহিলাদের শৌচালয়ের অব্যবস্থা ও কর্মীদের আচরণ নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। সেই পোস্ট নিয়েও নেটদুনিয়ায় শুরু হয়েছিল নতুন বিতর্ক ও আলোচনা।

আরও অন্যান্য খবর