গতকাল, রবিবার ছিল জি বাংলার ‘সা রে গা মা পা’-র গ্র্যান্ড ফিনালে। এবছর এই অনুষ্ঠানে জিত হাসিল করে নিয়েছে ইমনের দল থেকে অর্কদীপ মিশ্র। কিন্তু এখানেই উঠল প্রশ্ন। নেটিজেনদের মতে, অর্কদীপ এই শো-য়ের যোগ্য চ্যাম্পিয়ন নন। তাঁর থেকেও অনেক ভালো মানের গান গেয়েছেন অনুষ্কা বা নীহারিকা।
আসলে অর্কদীপ যে শুধুমাত্র ইমনের দলের সদস্য ছিলেন তাই-ই নয়, তিনি আবার ইমনের গুরুভাই। তাই নেটিজেনদের দাবী, টাকা খাইয়ে অর্কদীপকে জিতিয়েছেন ইমন। অর্কদীপের জেতার আনন্দে ইমন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লেখেন যে, “অর্কদীপ মিশ্র তোমায় নিয়ে আমি গর্বিত”।
আরও পড়ুন- এই বয়সেই দিদিমা হলেন রনিতা, শেয়ার করলেন মেয়ের বিয়ের ছবি, সঙ্গে রয়েছে পাঁচ নাতি-নাতনিও
এই পোস্টে নানান বিতর্কমূলক কমেন্ট আসতে থাকে। অনেকেই কটাক্ষ করে লেখেন যে নিজেই টাকা খাইয়ে অর্কদীপকে চ্যাম্পিয়ন করিয়েছেন ইমন। তবে এই কটাক্ষের জবাবও দিয়েছেন ইমন। ফেসবুকে লাইভে এসে এর জবাব দিলেন গায়িকা।
আজ, সোমবার দুপুরে লাইভ এসে বিস্ফোরক হয়েছেন ইমন চক্রবর্তী। লাইভ এসেই ইমন বলেছেন কারোর পক্ষপাতী হয়ে নয় বর্তমান পরিস্থিতি নিয়েই কিছু বলতে লাইভে আসা। একটা ছেলে প্রথম হয়েছে তার জন্য এতো সমালোচনা কেন? অন্য কেউ প্রথম হলেও কি এভাবেই সমালোচনা হতো? এছাড়াও ইমন বলেন বিচারকের আসনে যারা বসে আছে তারা যথেষ্ট দক্ষ ও গান বাজনার জগতে ভালো নাম রয়েছে তাদের। তাদেরকে নিয়েও এতটা নিচু মানের মন্তব্য করছেন।
গায়িকা বলেন, “অনেকের মতে আমি নাকি টাকা খাইয়ে অর্কদীপকে জিতিয়েছি। তাদের বলি আমার এতো টাকা নেই, আর আমি নিজের জন্য কোনোদিন টাকা খাওয়াইনি। যদি টাকা খাওয়ানোরই হত তাহলে তাহলে তো আমার টিমের সকলকেই রেখে দিতাম! কেন এই ধরণের বাজে মন্তব্য করছেন”।
আরও পড়ুন- দিব্যজ্যোতির জীবনে প্রেমের পথে বড় বাধা তাঁর মা, নিজেই জানালেন অভিনেতা
গায়িকা আরও বলেন, “অর্কদীপকে আমি দীর্ঘদিন ধরেই চিনি। আমাদের গুরু এক, কিন্তু সেটা আলাদা কথা। তার নিজস্ব লড়াইটাও তো রয়েছে! আপনারা ভাবছেন ফাইনালে অর্কদীপ শুধু জিতেছে। কিন্তু আসলে গ্র্যান্ড ফাইনালের মঞ্চে যে ৬ জন প্রতিযোগী ছিল তারা প্রত্যেকেই বিজেতা। শুধুমাত্র সেদিনের বিচারে ১৯-২০ এর পার্থক্যে জিতেছে অর্কদীপ। আর তাকেই আপনারা এভাবে অপমান করে যাচ্ছেন, তার মনের অবস্থাটাও একবার দেখুন”। লাইভের শেষে ইমন বলেন, “নতুন যে সমস্ত ছেলেমেয়েরা গান করছে তাদের পাশে দাঁড়ান। শিল্পীদের সন্মান জানান, ভদ্রতা দেখান। দেখবেন সমাজটা আরো অনেক সুন্দর হয়ে উঠবে”।






