বিজ্ঞাপন মামলায় সুপ্রিম কোর্টে মুখ পুড়ল বিজেপির, তৃণমূলের বিরুদ্ধে দেওয়া বিজ্ঞাপন ‘অপমানজনক’, পর্যবেক্ষণ শীর্ষ আদালতের

Supreme Court rejected the plea of BJP: টেলিভিশন বা সংবাদমাধ্যমে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যে বিজ্ঞাপন দিয়েছিল, তা অপমানজনক, এমনটাই পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট (Supreme Court rejected the plea of BJP)। ভোট আবহেই বিজ্ঞাপন মামলায় শীর্ষ আদালতে বড় ধাক্কা গেরুয়া শিবিরের। আর এই পর্যবেক্ষণের ফলে যেন আড়ালেই মুচকি হাসল ঘাসফুল শিবির।

টেলিভিশন বা সংবাদমাধ্যমে বিজেপির বিজ্ঞাপন নিয়ে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। সেই বিজ্ঞাপন অসম্মানজনক বলে দাবী ছিল তাদের। সেই বিজ্ঞাপন মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের একক বেঞ্চ। ফলে পরবর্তীতে ডিভিশন বেঞ্চে যায় বিজেপি। প্রধান বিচারপতি একক বেঞ্চের রায়ই বহাল রাখলে বিজেপি এই মামলা নিয়ে যায় সুপ্রিম কোর্টে। কিন্তু এবার সুপ্রিম কোর্টও ফেরাল বিজেপিকে (Supreme Court rejected the plea of BJP)

আজ, সোমবার এই বিজ্ঞাপন মামলার শুনানি ছিল বিচারপতি জেকে মাহেশ্বরী ও বিচারপতি কেভি বিশ্বনাথনের এজলাসে। এদিন সুপ্রিম কোর্ট জানায়, কলকাতা হাইকোর্ট এই বিজ্ঞাপন মামলায় যে নির্দেশ দিয়েছে, তাতে কোনওভাবেই হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। তৃণমূলের বিরুদ্ধে দেওয়া বিজেপির বিজ্ঞাপনকে অপমানজনক বলে মনে করছে শীর্ষ আদালত (Supreme Court rejected the plea of BJP)

এদিন শুনানি চলাকালীন বিজেপির তরফে আইনজীবী পিএস পাটওয়ালিয়া বলেন, বাস্তব তথ্যের উপর ভিত্তি করেই বিজ্ঞাপনগুলি করা হয়েছে। এর জবাবে আদালতের পর্যবেক্ষণ, প্রতিপক্ষ কখনও শত্রু নয়। বিচারপতি বলেন, “আমরা বিজ্ঞাপনগুলি দেখেছি। বিজ্ঞাপনগুলি অত্যন্ত নিন্দনীয়। নিজেকে শ্রেষ্ঠ বলা যেতেই পারে। কিন্তু শত্রুতা বাড়ানোর ক্ষেত্রে আমরা কোনও ভূমিকা পালন করব না” (Supreme Court rejected the plea of BJP)

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তৃণমূলের বিরুদ্ধে এমন কোনও বিজ্ঞাপন দিতে পারবে না বিজেপি, এমনটাই নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের। এদিন সুপ্রিম কোর্ট সেই রায়ই বহাল রাখল (Supreme Court rejected the plea of BJP)

এই বিজ্ঞাপন সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশনেরও সমালোচনা করেছিল কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ। কমিশন চাইলেই এই বিষয়ে আগে হস্তক্ষেপ করতে পারত বলে জানিয়েছিল হাইকোর্ট। কিন্তু সেই সময় বিজেপির দাবী ছিল, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কমিশন শোকজ করেছিল। বিজেপির এও প্রশ্ন ছিল, নির্বাচনী আচরণবিধি লাগু থাকাকালীন আদালত কীভাবে কমিশনের কাজে হস্তক্ষেপ করতে পারে? তবে শুধুমাত্র ডিভিশন বেঞ্চই নয়, এবার সুপ্রিম কোর্টেও হার হল বিজেপির (Supreme Court rejected the plea of BJP)।      

RELATED Articles