সামনেই লোকসভা নির্বাচন। শুটিং ছবির কাজ সব স্থগিত রেখে জোরকদমে প্রচারে নেমেছেন অভিনেতা দেব (Dev)। এবারের লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেব। তাই ব্যস্ততা তুঙ্গে তার। দেব একেবারে মাটির মানুষ, তার প্রমাণ মিলছে বারবার। প্রচারের পর কর্মীদের সঙ্গে পাত করে ভাত খাচ্ছেন, আবার কখনো ইফতার পার্টিতে হাজির হচ্ছেন নিজেই। এমন কি সেদিন তাকে ক্রিকেট খেলতেও দেখা গেল। দীপক অধিকারীর এই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে।
এর আগে দুবার লোকসভা নির্বাচনে লড়াই করেছেন দেব। আর দুবারই ঘাটাল কেন্দ্র থেকে বিজয়ী হয়েছেন তিনি। এবারে সেই কেন্দ্র থেকেই তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন। ঘাটালের বিভিন্ন জায়গায় জায়গায় থেকে জনসংযোগ করতে দেখা গেছে। আর তারই ফাঁকে তাকে দেখা গেল ক্রিকেটের ময়দানে। রাজনীতির ময়দান ছেড়ে একেবারে ব্যাখাতে ক্রিকেটের ময়দানে নেমেছেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী। ব্যাট হাতে জমিয়ে খেললেন ক্রিকেট ম্যাচ।
অভিনেতা খেলায় যে এত ভালো তা কে জানত ! একেবারে রোহিত শুভমনের মতো আদর্শ ব্যাটিং করতে দেখা গেল দেবকে। টি শার্ট প্যান্ট পড়ে এই প্রচারে বেরিয়েছিলেন তিনি। অন্যান্য দিনের মতো সেদিনও ফুল দিয়ে বরণ করা হয় তাকে। সেই ফুল তার সারা গায়ে লেগে, চুলে ফুলের পাপড়ি, গলায় জড়ানো রুমাল- সেই বেশেই ক্রিকেট খেললেন অভিনেতা।
আবার, এদিনই পাঁশকুড়ার ইফতার পার্টিতে যোগ দিয়েছেন তারকা প্রার্থী দেব। পাঁশকুড়ায় সংখ্যালঘু সেল এর উদ্যোগে আয়োজিত হয়েছিল ইফতার পার্টি। সেই ইফতার পার্টিতে হাজির হন দেব। একটা গেস্ট হাউসে চলা ইফতার পার্টিতে উপস্থিত সকলের সাথে হাসি মজা করতে দেখা গিয়েছে তাকে। এমনকি মুসলিম সম্প্রদায়ের মতোই নামাজ পড়তেও বসেছেন তিনি। আগের দুবারের মতো এবারও ঘাটাল থেকে তৃণমূলের প্রার্থী হয় নাম লিখিয়েছেন দেব ওরফে দীপক অধিকারী।
সম্প্রতি, কিছুদিন আগে প্রধান ছবির ১০০ দিনের উদযাপনে প্রচারের মাঝেই দেব হাজির হয়ে গেছিলেন সেলিব্রেট করতে। সেই সিনেমার আর পাঁচটা অভিনেতা অভিনেত্রীদের মতোই দেব কে দেখা গিয়েছিল সেলিব্রেশনে অংশ নিতে। পার্টিতে দেব সেজেছিলেন মাল্টি কালারের শার্ট আর ডেনিমে।





