বর্তমানে সলমানের খানের বিরুদ্ধে রয়েছে দেশের একটা বড় অংশ। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর কারণ হিসেবে পরোক্ষে ভাইজানকেই দায়ী করছেন সুশান্ত অনুরাগীরা। যদিও ভাইজানের এতে কিছু ফারাক পড়ছে বলে মনে হয় না।
Respect to all the farmers . . pic.twitter.com/5kTVcVE7kt
— Salman Khan (@BeingSalmanKhan) July 14, 2020
লকডাউনের শুরু থেকে পানভেলের বাগান বাড়িতে রয়েছেন সলমন খান। এবার পানভেলের স্থানীয় একটি ক্ষেতে দেখা গেল সলমনকে। যেখানে কখনও গাছ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সলমনকে, আবার কখনও মাটি মাখা অবস্থায় বসে থাকতে দেখা যায় অভিনেতাকে। সেই সঙ্গে তিনি ক্যাপশন দেন যে তিনি বুঝতে পারছেন দেশের কৃষকরা কত কষ্ট করে কাজ করেন। নিজের ইনস্টাগ্রামে পোস্ট দিতেই ভয়ংকর ট্রোলের শিকার হন ভাইজান।
বিভিন্ন মন্তব্য ভরে ওঠে ইনস্টাগ্রাম পোস্টটি। কোন কৃষক এভাবে মাটি মেখে ফটোশ্যুট করেন তা জানতে চান অনেকে। এছাড়া আরও অনেকের বক্তব্য যে সারা দেহে মাটি অথচ হাতে কোনো মাটি নেই এ কেমন কৃষক?কোন কৃষক এভাবে মাটি মেখে ফটোশ্যুট করে বলে প্রশ্ন তোলেন অনেকে। আবার কিছু জনের মন্তব্য যে তারা কোন কৃষক কিভাবে মাটি মেখে মাঠের মধ্যে বসে থাকতে দেখেন নি। মানুষ এমনিতেই ক্ষিপ্ত ছিল তার উপর ভাইজানের এইরকম পোস্টে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন নেটিজেনরা।
অপরদিকে লকডাউনের সময় পান ভোলের বাগানবাড়িতে ছিলেন ছিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজও। যদিও তিনি কাছের একজন বন্ধুকে সাহায্যের জন্য তিনি সলমনের বাগান বাড়ি থেকে মুম্বইতে ফিরে যান বলে জানা যায়। সলমনের বাগান বাড়িতে থাকাকালীনই অভিনেতার সঙ্গে একটি মিউজিক ভিডিয়ো শ্যুট করেন জ্যাকলিন ফার্নান্ডেজ। লকডাউনের সময়ই মুক্তি পায় সেই মিউজিক ভিডিও।





