অবশেষে মিলল সরকারি অনুমতি! ব্রহ্মপুত্র নদের নীচে দেশের প্রথম আন্ডার ওয়াটার টানেল বানানোর ওপর মঞ্জুরি কেন্দ্রের!

লাদাখের গালওয়ান উপত্যকায় ঘটে যাওয়া ভারত-চীন বিবাদ কমানোর লক্ষ্যে দুই দেশের মধ্যে গতকাল ১৪ ঘণ্টার ম্যারাথন সেনা বৈঠক হয়েছে। এক‌ইসঙ্গে এই বিবাদের মধ্যেই কেন্দ্রীয় সরকার অরুণাচল প্রদেশ থেকে অসম পর্যন্ত সড়ক পরিবহণ মজবুত করার কাজ শুরু করে দিল। ব্রহ্মপুত্র নদীর নীচে ১৪.৮৫ কিমি দীর্ঘ টানেল বানানোর ওপর মঞ্জুরি দিল কেন্দ্র । ভারতবর্ষে এই প্রথম কোন‌ও নদীর নীচে বানানো টানেল পূর্ব চীনের তাইহু লেকের নীচে বানানো টানেলের থেকেও দীর্ঘ হবে।

কেন্দ্রীয় সরকার অসমের গোহপুর থেকে নুমালীগড় কে যুক্ত করার জন্য ব্রহ্মপুত্র নদীর নীচে চার লেনের সড়ক টানেল বানানোর মঞ্জুরি দিয়েছে। আমেরিকার লুইস বার্জার কোম্পানি ব্রম্হপুত্র নদীর নীচে ১৪.৮৫ কিমি দীর্ঘ টানেল বানানোর প্রক্রিয়ায় প্রি-ফিজিবিলিটি রিপোর্ট আর ডিপিআর তৈরি করেছে।

এই টানেলের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল। এই টানেলের ভিতর দিয়ে সেনার গাড়ি আর সেনার হাতিয়ার সমৃদ্ধ গাড়িও ৮০ কিমি প্রতি ঘণ্টা গতিতে ছুটতে পারবে। এই টানেল আসাম আর অরুণাচল প্রদেশকে যুক্ত করার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে। শোনা যাচ্ছে যে, এই টানেল তৈরি করার জন্য সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে আর ডিসেম্বর মাস থেকে এই টানেলের কাজ শুরু হবে।

পূর্ব চীনের তাইহু লেকের নীচে নির্মাণাধীন সড়ক পরিবহণ টানেলের দীর্ঘতা ১০.৭৯ কিমি। তাইহু লেকের নীচে যেই টানেল বানাচ্ছে চীন তাঁর থেকেও অনেক দীর্ঘ হবে ভারতের এই টানেল। ভারতের এই টানেলে আসা যাওয়ার জন্য আলাদা আলাদা রাস্তাও তৈরি করা হবে। টানেলের ভিতরে যাতে কোন‌ওভাবেই জল না ঢোকে, সেই জন্য সুরক্ষার কড়া ব্যবস্থা করা হবে।

আরও অন্যান্য খবর