ব্রাহ্ম মতে, রবীন্দ্র সঙ্গীতের আসরে বিয়ে, সাদা শাড়ি, জমকালো গয়নায় সাজলেন কনে ইশা, কার সঙ্গে বিয়ে সারলেন অভিনেত্রী?

বিয়ের কনের শাড়ি মানে আমরা বুঝি লাল বেনারসি। লাল চেলি কপালে ভর্তি চন্দন। ‌ গা ভর্তি সোনার গয়না। ‌ পান পাতায় কনের মুখ ঢাকা। তবে চিরাচরিত ধ্যান ধারণাকে ভেঙে দিয়ে প্রায় দিনই নতুনত্ব কিছু করেছেন অনেকে। সাদা শাড়ি, রুপোলি চেলিতে গতবছরই অভিনেত্রী শ্রুতি দাসকে বিয়ের সাজে দেখা গিয়েছিল। অবশ্য শ্রুতির বিয়ের সাজের পিছনে ছিলেন অভিষেক রায় নিজেই। এবার ব্রাম্ভ বিয়ের আসরে কনে বেশে সাদা শাড়িতে ধরা দিলেন ইশা সাহা (Isha Saha)।

তবে ছকভাঙ্গা সাদা সুতোর কাজ করা সাদা শাড়ি পড়ে বিয়ের আসরে অভিনেত্রী ইশা সাহা (Isha Saha)। পাত্র গৌরব রায়চৌধুরী। বিয়ের আসরে সানাই নয়, আসর বসল রবীন্দ্র সঙ্গীতের। বৈদিক মন্ত্র উচ্চারণে জমজমাট বিয়ের আসর। ব্রাহ্ম মতে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলেন অভিনেত্রী ইশা। রাজকীয় অনুষ্ঠান সম্পন্ন হল শুভ পরিণয়। সুতোর কাজ করা সাদা শাড়ি গলার জমকালো নেকলেস মাথায় টিকলি আর মসলিনের সাদা ওড়নাতে কনে বেশে সেজেছে অভিনেত্রী (Isha Saha)

এই ছক ভাঙ্গা বিয়ের পরিকল্পনা করেছেন ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়। তিনি বর্তমানে টলিউডের পাশাপাশি বলিউডেও আসর জমিয়ে বসেছেন। যার ডিজাইন করা পাঞ্জাবিতে মুগ্ধ খোদ সাইফ আলি খান। সেই ডিজাইনার অভিষেক রায় লঞ্চ করলেন বিয়ের নতুন কালেকশন। এই কালেকশনের নাম সপ্তপদী, অর্থাৎ সাত পাকে বাঁধা। সন্ধ্যার উদ্বোধনের জন্য এমন অভিনব বিয়ে বাড়ি। মিউজিক ভিডিওর মাধ্যমে প্রকাশ্যে আনা হয়েছে অভিষেকের নতুন কালেকশন সপ্তপদীর। সেখানেই বধু বেশে দেখা গেছে অভিনেত্রীকে (Isha Saha)

সেই মিউজিক ভিডিওতে দেখা যাচ্ছে প্রথা ভেঙে অন্যরকম বধু সাজে ইশা সাহা (Isha Saha)। ভিডিওতে বরের বেশে গৌরব রায়চৌধুরী। জানা গিয়েছে এই অনুষ্ঠানে এক নামই গয়না প্রস্তুতকারক সংস্থা দুটি বেঁধে ছিল অভিষেক রায়ের বহুরূপীর সঙ্গে। ‌ ব্রাহ্ম বিয়ের আসরে গান গেয়েছেন ইমন চক্রবর্তী, দুর্নিবার সাহারা। সঙ্গীত আয়োজনের দায়িত্বে ছিলেন রথিজিৎ ভট্টাচার্য। মিউজিক ভিডিও প্রকাশের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বস্তিকা দত্ত, গৌরব-দেবলীনা, স্বস্তিকা মুখোপাধ্যায়রা।

সাদা শাড়ি যে সাজকে কোন অপরূপ মাত্রায় নিয়ে যেতে পারে তা আবারও একবার ধরা দিল ডিজাইনার অভিষেক রায়ের নতুন সম্ভারে। সাদা শাড়ি মানেই মানুষের মনে এক বদ্ধমূল ধারনা ছিল। সাদা শাড়ি কারা পরবে তার একটা মাপকাঠি তৈরি করেছিল সমাজ। এখনকার দিনে সেই সমাজের প্রথা ভেঙে সাদা শাড়ি পরছেন অনেকেই। এমনকি অনেকেই নিজের বিয়েতে সাদা শাড়িতে সেজে উঠেছেন। ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের এই নতুন মিউজিক ভিডিওর মাধ্যমে তার নতুন কালেকশন এর ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ভিডিও দেখে নতুন কনেরা অনুপ্রাণিত হয় কিনা এখন সেটাই দেখার।

RELATED Articles