সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর গোটা বলিউডের চিত্রই এখন অন্যরকম। সুশান্তের ভক্তেরা প্রতিবাদমুখর হয়ে উঠেছে। অভিনেতার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। এই প্রতিবাদেরই একটা অংশ হল বিভিন্ন স্টার কিডদের ছবি বর্জন। প্রথমে মনে করা হয়েছিল যে এটা কেবল আওয়াজ মাত্র, ছবি বর্জন করার মতো দিন হয়ত আসবে না। কিন্তু এর নাম জনগণ। চাইলে তারা সবকিছুই করতে পারে আর তা আজকের দিনে দাঁড়িয়ে আবারও প্রমাণিত।
এর আগেই চূড়ান্ত ফ্লপ করেছিল আলিয়া ভাট ও আদিত্য রায় কপূর অভিনীত ‘সড়ক ২’ ছবিটি। এবার পালা ‘খালি পিলি’-এর। এই ছবিতে অভিনয় করেছে স্টার কিড অনন্যা পাণ্ডে ও ইশান খট্টর। ২রা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় এই ছবি। ছবিটির IMDB-এর রেটিং ১০-এ মাত্র ১। সুপার ফ্লপ করা এই ছবিটির নিয়ে বিশেসজ্ঞেরা জানান, ছবিটি দুটি কারণে ফ্লপ হতে পারে, এক, সুশান্তের মৃত্যুকে ঘিরে চলতে থাকা স্বজনপোষণ বিতর্ক ও অন্যটি করোনা।
‘খালি পিলি’ ছবিতে ইশান অভিনয় করেছে একটি ট্যাক্সি চালকের চরিত্রে এবং অনন্যা হল বার ডান্সার। তাদের সঙ্গে রয়েছে টাকা ভর্তি ব্যাগ। কিন্তু এতো টাকা কথা থেকে এল, কে দিল আর কেনই বা তারা পুলিশের থেকে পালিয়ে বেড়াচ্ছে, এই নিয়েই এগোতে থাকে গল্প। তাদের পিছনে ধাওয়া করে কিছু মাফিয়াও।
এই ছবির একটি গানে ‘গোরিয়া’ ও ‘বিয়ন্সে’ কথা ব্যবহারের জন্য রোষের মুখে পড়ে ছবিটি। তারপর চাপের মুখে পড়ে ওই দুই শব্দ পাল্টে দেওয়া হয়। গত বছর সেপ্টেম্বর মাসে শুরু হয় ‘খালি পিলি’এর শুটিং। চলতি বছরের জুন মাসে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি। কিন্তু করোনা আবহে তা পিছিয়ে যায়। মাঝে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু গোটা বলিউডকে নাড়িয়ে দেয়। অবশেষে গতও শুক্রবার মুক্তি পেলেও জনগণের মনে জায়গা করে নিতে চরম ব্যর্থ হয়েছে ইশান ও অনন্যা।





